1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

গোয়ালন্দের দেবগ্রামে সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬১ বার পঠিত

গোয়ালন্দের দেবগ্রামে সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,

রাজবাড়ীর গোয়ালন্দে সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কাজী মোনাক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকেলের আগে থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে সভাস্থলে জমায়েত হয়। এক পর্যায়ে জনস্রোত বিদ্যালয় প্রাঙ্গন ছাড়িয়ে পুরো এলাকা ছাড়িয়ে যায়। সভায় রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। এসময় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক প্রশাসক জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আকবর আলী মর্জি, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. মোস্তফা মুন্সী, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. ইউনুস মোল্লা, গোয়ালন্দ পৌরসভা সাবেক মেয়র মো. শেখ মো. নিজাম, দৌলতদিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করা আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD