1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধামইরহাট সীমান্তে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী আটক। হামলায় আহত সাংবাদিক নেতা রেজাউল করিমের পাশে বিএনপি নেতা রিটন। শ্রীপুরে মাদকসহ পৃথক তিন মামলায় গ্রেফতার ৩ । তানোরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে আনতে হিমশিম ফায়ার সার্ভিস। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার। রাজশাহী সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন করতে চান ফৌজিয়া আবিদা জেসি। বর্ষীয়ান কবি মোহাম্মদ আবদুল মান্নানের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। মোহনপুরের আলাউদ্দিন’র ঘাতককে গ্রেফতারে রাজশাহী নগর জামায়াতের সাত দিন’র অল্টিমেটাম। নেসকোর হেড অফিস রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের চক্রান্ত নিয়ে উদ্বেগ। বালিয়াকান্দির জামালপুর বাজারে মোবাইল কোর্টে দুই দোকানীকে ৮ হাজার টাকা জরিমানা।

মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার টাইগার সিদ্দিকের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২৮ বার পঠিত

মুক্তিযুদ্ধের কোম্পানি কমান্ডার টাইগার সিদ্দিকের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম রুবেল ঃ নেত্রকোণা

বিনম্র শ্রদ্ধা- ভালোবাসায় এবং মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধ চলাকালে টাইগার বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ এর সপ্তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় নেত্রকোণা সদর উপজেলার নাড়িয়াপাড়া হরমুজান পল্লীতে
বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১১ টায় বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদের কবরস্থানে মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক আহমেদ স্মৃতি সংসদের সভাপতি আবু আক্কাছ আহমেদের সভাপতিত্বে নেত্রকোনা মহিলা কলেজের অধ্যাপক অলিউল্লাহ খানের সঞ্চালনায় আবু সিদ্দিক আহমেদের যুদ্ধের স্মৃতিচারণ এবং তার কর্মময় জীবন সম্পর্কে তুলে ধরে বক্তব্য প্রদান করেন বক্তারা ।

স্মরণ ও আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন অধ্যাপক ননীগোপাল সরকার, নেত্রকোনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, নেত্রকোনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন খান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা আলী আজগর খান পন্নি, সিংহের বাংলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম,
বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস, বীর মুক্তিযোদ্ধা সুবাস রঞ্জন দত্ত, কালিয়াড়া গাবরাগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
আমজাদ হোসেন, নেত্রকোনা সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হান্নান রঞ্জন, ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মরণ সভায় বক্তারা বলেন, আবু সিদ্দিক আহমেদ ছিলেন একজন অকুতোভয় লড়াকু সৈনিক, তিনি ও তার মা সহ পরিবারের পাঁচজন ছিলেন বীর মুক্তিযোদ্ধা,

তিনি একমাত্র আল্লাহ ছাড়া কাউকেই ভয় পেতেন না তিনি মরণ পন লড়াই করে
নেত্রকোনাকে পাক হানাদার মুক্ত করেছিল
তার অবদান নেত্রকোনাবাসী শ্রদ্ধা ভরি স্মরণ করবে।
আলোচনা সভা শেষে মরহুমের পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খানি, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD