1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

গোয়ালন্দে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৭ বার পঠিত
গোয়ালন্দে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 
রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় শহীদ  ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস নির্বিঘ্নে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানা ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা সমাজ সেবা অফিসার মো. রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন  সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
প্রস্তুতিমূলক সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হবে। এছাড়াও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনিমিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় প্রভাত ফেরি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও বাদ যোহর ভাষা শহীদদের আত্নার মাগফেরাত কামনায় উপজেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত ও সুবিধা মত সময়ে মন্দির, গীর্জা
প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD