ফেব্রুয়ারী ১৩, ২০২৫, ৮:৫৯ পি.এম
গোয়ালন্দে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

গোয়ালন্দে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস নির্বিঘ্নে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ ঘাট থানা ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা সমাজ সেবা অফিসার মো. রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন।
প্রস্তুতিমূলক সভায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের জন্য বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাবে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২.০১ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হবে। এছাড়াও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনিমিত ভাবে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় প্রভাত ফেরি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও বাদ যোহর ভাষা শহীদদের আত্নার মাগফেরাত কামনায় উপজেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত ও সুবিধা মত সময়ে মন্দির, গীর্জা
প্যাগোডায় বিশেষ প্রার্থনা করা হবে।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান, বার্তা সম্পাদক - শারীদ মোল্লা। অস্থায়ী প্রধান কার্যালয় - সোনারগাঁ,নারায়ণগঞ্জ, ঢাকা -বাংলাদেশ। Reg : TL-1061, fb: daily nayakontho, e-mail :[email protected], [email protected],web:www.dailynayakontho.com,
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM