1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

শরীয়তপুরে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জন নিহত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৪০ বার পঠিত

 

শরীয়তপুরে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ১ জন নিহত

নুর মোহাম্মদ নিরব ঃ

শরীয়তপুর গোসাইরহাটে সকালে সুপারি গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম বন্দুকসী (৫৫) নামে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছেন। রবিবার (১০ সেপ্টেম্বর) উপজেলার চরমনপুরা খুনেরচর গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহত জাহাঙ্গীর আলম বন্দুকসি ঐ গ্রামের মৃত আব্দুল বন্দুকসির ছেলে। তিনি ফরিদপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন, সাপ্তাহিক ছুটি কাটাতে তিনি গ্রামে আসেন।

গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, জাহাঙ্গীর আলম ফরিদপুরের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত সপ্তাহে ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন।
তিনি আরও জানান, রবিবার (১০ সেপ্টেম্বর) সকালে জাহাঙ্গীর আলম বাড়ির পাশে সুপারি গাছ কাটছিল। একটি গাছ বৈদ্যুতিক তারে পড়লে তিনি হাত দিয়ে গাছটি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় তার স্ত্রী সুমি বেগম বাঁশের লাঠি দিয়ে তাকে গাছ থেকে সরান। পরে তার ছোট ভাই মোঃ আলমগীর হোসেন ও স্থানীয় লোকজন তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবায়েদুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD