1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের রাষ্ট্রপতি নির্বাচন: রাজনৈতিক সিদ্ধান্ত, নাকি ডিপ স্টেটের পরবর্তী পদক্ষেপের বাস্তবায়ন?

আন্তঃ জেলা সংঘবদ্ধ চক্রের ৫ চোর সদস্য গ্রেফতার। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৬ বার পঠিত

 

আন্তঃ জেলা সংঘবদ্ধ চক্রের ৫ চোর সদস্য গ্রেফতার ।

মোস্তাফিজুর রহমান ঃ রাজশাহী ব্যুরো চীফ

রাজশাহীর মোহনপুরে চোরের উপদ্রুব অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। পুলিশ তৎপরতা চালিয়েও তাদের দৌরাত্ম্য বন্ধ করা যাচ্ছে না।সাধারণ মানুষ আন্ত: জেলা চোরের কাছে জিম্মী হয়ে পড়েছে। মোহনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। অভিযানে উদ্ধার হয়েছে চুরি হওয়া ৩ টি অটোরিক্সা। গত ৫ সেপ্টেম্বর লালমনিরহাটে অভিযান পরিচালনা করে ২টি অটোরিক্সা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- গোলজার হোসেন (৪৩), আবু হায়াত সুরজ (৪২), আবুল কালাম (৩৪), উজ্জল মিয়া (২৬) এবং আলমগীর সিদ্দিক সানি (৩৭)। গোলজার হোসেন রংপুর জেলার পীরগাছা থানার কুতুব্বাস গ্রামের মো: গিয়াস উদ্দিনের পুত্র, আবু হায়াত সুরজ বগুড়া জেলার সদর থানার বারুপুর গ্রামের মৃত আনোয়ারুল ইসলাম এর পুত্র, মো: আবুল কালাম লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার পূর্ব নওদাবাস গ্রামের আজিজুর রহমানের পুত্র, উজ্জল মিয়া ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার গামারীতলা গ্রামের আব্দুল আজিজের পুত্র এবং আলমগীর সিদ্দিক সানি লালমনিরহাট জেলার সদর থানার ষ্টোর পাড়া গ্রামের বিল্লাল উদ্দিনের পুত্র।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম জানান, অটোরিক্সা চুরির ঘটনায় রাজশাহীর বাগমারার সোহেল রানা মোহনপুর থানায় গত ২৪ আগস্ট একটি চুরির মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপ্স) সনাতন চক্রবর্তী এর নির্দেশনায় এবং মোহনপুর থানার অফিসার ইনচার্জ, হরিদাস মন্ডলের নেতৃত্বে একটি পুলিশ দল বগুড়া, লালমনিরহাট ও ঢাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে গত ৩০ আগস্ট আটককৃত আসামি আলমগীর সিদ্দিক সানি ও উজ্জল মিয়াকে বগুড়া জেলার বারুপুর নামক স্থান হতে একটি চোরাই অটো এবং বাদীর চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। এজাহারনামীয় আসামি গোরজারকে গত ৩১ আগস্ট ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর নামক স্থান হতে গ্রেফতার করা হয়। তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি আলমগীর সিদ্দিক সানি ও উজ্জল মিয়া চুরি যাওয়া অটোরিক্সা লালমনিরহাটে বিক্রি করেছে বলে স্বীকার করে। এরপর পুলিশ গত ৫ সেপ্টেম্বর অভিযান চালিয়ে করে লালমনিরহাট থেকে ২টি অটোরিক্সা উদ্ধার করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD