1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
কাহারোলে ছাগল চুরির চেষ্টা, ধাওয়া খেয়ে বোচাগঞ্জের জংলিপীর বাজারে আটক ৪ এবং উত্তেজিত জনতার আগুনে পুড়ল প্রাইভেটকার। দুপচাঁচিয়ায় ৩২ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার দুই বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সাপ্তাহিক প্রচার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শার্শায় বিস্ফোরক মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতা আটক বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় ইউপি সদস্য সহ দুইজনার মৃত্যু সাঁথিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭৭ পিস ককটেল বোমা উদ্ধার, এলাকায় আতঙ্ক। রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক নালিতাবাড়ীর কর্মজীবী মহিলা হোস্টেলে দুর্ধর্ষ চুরি, গ্রেপ্তার ৪ বরগুনায় নামাজ পড়তে বলায় নাতি জামাইয়ের বিরুদ্ধে নানা শ্বশুরের থানায় অভিযোগ বাউফলের নিমদী খেয়াঘাটে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ভোগান্তিতে শিক্ষার্থীরা,

গোয়ালন্দে ইয়াবা ব্যবসায়ীকে ধাওয়া দিতে গিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২৭৭ বার পঠিত
গোয়ালন্দে ইয়াবা ব্যবসায়ীকে ধাওয়া দিতে গিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে মো. শাহিন মোল্লা ওরফে সাদ্দাম (৩০) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ধাওয়া দিয়ে তার দোকানঘর হতে তিনটি আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে থানা পুলিশ।
৮ জানুয়ারি বুধবার রাত সাড়ে ৮ টার দিকে থানা পুলিশ উপজেলার পশ্চিম উজানচর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।
গোয়ালন্দঘাট থানা পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে থানার এসআই মাহবুব, এসআই জুয়েল ও এসআই সেলিম সঙ্গীও ফোর্স নিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের জন্য বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের গোধূলি পার্কের সামনে অবস্থান নেয়।
এ সময় সেখানে বেড়িবাঁধের পাশে পাকা রাস্তার উপর সাদ্দাম হোসেন নামের ওই চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী মোটরসাইকেল যোগে ইয়াবা সরবরাহ করতে আসে। তখন উক্ত সাদ্দাম পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত মোটরসাইকেল যোগে পাশ্ববর্তী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সম্রাট নগর বাজারে তার দোকানঘরে পৌঁছায়। সেখানে তার ড্রেজারের পাইপ বিক্রির একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
মোটরসাইকেলটি ব্যবসার দোকানের সামনে রেখে সাদ্দাম সেখান থেকে কৌশলে দ্রুত সটকে পড়ে।
পরে পুলিশ সম্রাট নগর বাজারে পৌঁছে সাদ্দামের পাইপের গুদাম ঘরে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালে তারা ০৩ টি আগ্নেয়াস্ত্র, ০৭ রাউন্ড গুলি ও তিনটি শূন্য ম্যাগজিন উদ্ধার করে।
অভিযুক্ত সাদ্দাম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়ার শাহজাহান মোল্লার ছেলে।
রাত সাড়ে ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম।
তিনি বলেন, সাদ্দাম হোসেন একজন চিহ্নিত ইয়াবা ব্যাবসায়ী ও সন্ত্রাসী। সে আরো বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তার বিরুদ্ধে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD