1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার। শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ।

ধামইরহাট সীমান্ত অতিক্রমের সময় বিজিবির হাতে  ২ অনুপ্রবেশকারী গ্রেফতার।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ২১৫ বার পঠিত
ধামইরহাট সীমান্ত অতিক্রমের সময় বিজিবির হাতে  ২ অনুপ্রবেশকারী গ্রেফতার।
ছাইদুল ইসলাম, স্টাফ রিপোর্টার (নওগাঁ)
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) পত্নীতলা (১৪ বিজিবি) ব্যাটালিয়নের অভিযানের সময় ভারতের অভ্যন্তেরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মো. লাভলু রহমান (৪৫) ও জাহাঙ্গীর হোসেন (৩৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত লাভলু রহমান যশোর জেলার পাঁচপুতা গ্রামের মৃত আলী মিয়া এবং জাহাঙ্গীর হোসেন উপজেলার খড়মপুর এলাকার মৃত আজাহার রহমানের ছেলে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত সাড়ে নয়টার সময় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা (১৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।
বিজিবি জানায়, বেলা এগারোটার সময় উপজেলার বস্তাবর বিওপির সীমান্ত পিলার ২৬৩/১-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চককালু মাঠের মধ্যে অভিযানের সময়, ভারতের অভ্যন্তেরে অবৈধভাবে অনুপ্রবেশের সময় লাভলু রহমান ও পাচারকারী (দালাল) জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
বিজিবি আরও জানায়, অনুপ্রবেশকারী ও পাচারকারী দালাল সদস্যসের দেহ তল্লাসী করে
৭০০০ ভারতীয় রুপি, ২টি মোবাইল ফোন এবং ২টি ভারতীয় সীমকার্ড জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের মাধ্যমে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম বলেন, ওই যুবকদের রাত দশটায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদেরকে জেলা কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD