1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার। শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ।

লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করা সেই শাহীন আলম গ্রেপ্তার।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পঠিত
লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করা সেই শাহীন আলম গ্রেপ্তার
মোঃ লিটন হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি : 
লক্ষ্মীপুরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যেই এলোপাতাড়ি গুলি করা সেই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহীন আলমকে গ্রেপ্তার করছে পুলিশ।
৬ জানুয়ারী সোমবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার করা হয় তাকে।
আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর সদর থানায় ৪ শিক্ষার্থী হত্যা মামলায় শাহীনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শাহীন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, ‘৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যেই এলোপাতাড়ি গুলি করা ছাত্রলীগ নেতা শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। শাহীন ৪ শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। ঘটনার পর থেকে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন শাহীন। সোমবার রাতে বিদেশে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তার অভিযান চলছে। ৪ শিক্ষার্থী হত্যা মামলায় শাহীনের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।’
গত ৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যেই অস্ত্র উঁচিয়ে একের পর এক গুলি ছুঁড়ে শাহীন। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকে আত্মগোপনে চলে যান শাহীন। ওইদিন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এসময় ‍দুই শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ৩০০ জন। এসব ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়। আর এসব মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মীকে আসামি করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD