1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার। শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ।

গোয়ালন্দের দৌলতদিয়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২২৩ বার পঠিত
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 124.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
গোয়ালন্দের দৌলতদিয়ায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় স্থানীয় পর্যায়ে এ‍্যাডভোকেসি ক‍্যাম্পেইনের মাধ্যমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে কেকেএস প্রদীপ প্রকল্পের আয়োজনে সেভ দ‍্য চিলড্রেনের সহযোগিতায় কেকেএস শিশু সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মজীবী কল‍্যাণ সংস্থা কেকেএস এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো. তারিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান, গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জয়ন্ত দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন।
কেকেএস প্রদীপ প্রকল্পের সহকারি শিক্ষক সুমি আক্তারের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজিজুল ইসলাম, মো. আসাদুজ্জামান খান, সেভ দ‍্য চিলড্রেন ম‍্যানেজার মো. সাইফুল ইসলাম খান সেলিম, কেকেএস সহকারি নির্বাহী পরিচালক ফকীর জাহিদুল ইসলাম রুমন প্রমুখ।
অভিভাবক সভার শুরুতে কেকেএস প্রদীপ প্রকল্পের পক্ষ হতে অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
সভায় শিশুদের অভিভাবক প্রতিনিধি হিসাবে কুমলি বেগম এবং ফরিদা পারভিন বলেন, আমরা আমাদের মেয়েদের পরিচয়ে পরিচিত হতে চাই। এর জন্য আমাদের সন্তানদের রক্ষা করুন, তাদেরকে বাঁচান। এই প্রকল্প বন্ধ হলে এই স্কুলের সাড়ে ৭ শত শিশু মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হবে।
সেভ দ‍্য চিলড্রেন ম‍্যানেজার সাইফুল ইসলাম খান সেলিম বলেন, প্রদীপ প্রকল্পটি গত ডিসেম্বরে মেয়াদ শেষ হয়ে যায়। এতে অর্থায়ন করেছিল সেভ দ্য চিলড্রেন। এই প্রকল্পের আওতায় সারে ৭ ‘শ শিশু রয়েছে। যেখানে অর্ধেকের বেশি সংখ্যক দৌলতদিয়া যৌনপল্লী ও আশপাশ এলাকার শিশু। প্রদীপ প্রকল্প হতে এ সকল শিশুদের বছর ব্যাপী শিক্ষার যাবতীয় সহায়তা দেয়া হত। কিন্তু প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট সকলের মাঝে হতাশার সৃষ্টি হয়। তিনি আরও বলেন, বিষয়টি জেলা প্রশাসক মহোদ্বয়কে অবহিত করলে তিনি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ৩ মাস প্রকল্পের কার্যক্রম বৃদ্ধি করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এমন একটি গুরুত্বপূর্ণ ও ভালো কাজ শেষ হয়ে যাক এটা আমাদের কাম‍্য নয়। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা চিন্তা করবেন না যেহেতু প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার পরেও তিন মাস বদ্ধি করা হয়েছে। প্রকল্পটি জেনো চলমান থাকে এজন্য সেভ দ‍্য চিলড্রেনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে বৃদ্ধি করার চেষ্টা করা হবে।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক শিশুদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD