1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চুয়াডাঙ্গায় ই-জেনারেল সার্টিফিকেট আদালত লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নওগাঁর মান্দা উপজেলায় বাড়িতে একা পেয়ে এক তরুণীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২ তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: জ্বালানিমন্ত্রী মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন গাবতলীতে ১২৭ শতক জমি নিয়ে বিরোধ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা রামেকে ছাত্রলীগের দুই নেতা আটক, উত্তেজনা সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক

বালিয়াকান্দিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ২২৮ বার পঠিত

বালিয়াকান্দিতে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

জাহিদুর রহিম মোল্লা ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি নুরানী ইসলামীয়া কিন্ডার গার্টেন মাদ্রাসায় বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকৃত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০ টায় বালিয়াকান্দি নুরানি ইসলামিয়া কিন্ডার গার্টেন মাদ্রাসায় পরিক্ষার ফলাফলের ভিত্তিতে প্লে গ্রুপ, নার্সারী, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বালিয়াকান্দি নুরানি ইসলামিয়া কিন্ডার গার্টেন মাদ্রাসার সহকারি শিক্ষক মো. ফরিদ শেখের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোঃ ফারুক হোসেন।

এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ মাসুদুর রহমান, সহকারি শিক্ষক মো. উজ্জ্বল শেখ, মো. কাওছার আহমেদ, মো. নুর আলমসহ অন‍্যান‍্য শিক্ষক মন্ডলী ও অভিভাবকবৃন্দ।

নুরানি ইসলামি কিন্ডার গার্টেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাসুদুর রহমান বলেন, শিক্ষক বাদশা নয়, শিক্ষক মানুষ গড়ার কারিগর। এই সকল শিক্ষার্থীদের আমরা যদি মেধা তালিকার ভিত্তিতে পুরস্কৃত করি তাহলে এই শিক্ষার্থীরা আগামীতে আরো আগ্রহের সাথে স্কুলে আসতে চাইবে ও লেখা পড়ায় মনোযোগী হবে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD