1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার সহ ১৩ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন দু’টি খাল খননের উদ্বৃত্ত ১৭ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও চৌধুরী মোস্তাফিজুর রহমান। বগুড়ায় জুলাই স্মরণ সভায় বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ এক মঞ্চে নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বগুড়ায় এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে শহীদ পরিবারের পাশে ছাত্রদল রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে গ্রামীণফোন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পদ্মায় নৌকাডুবি: নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধার রাজবাড়ীতে তথ্য জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি ও টিসি প্রদানের অভিযোগ

নেত্রকোণায় আলহুদা মডেল মাদরাসার সবক অনুষ্ঠান অনুষ্ঠিত।। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৫১৩ বার পঠিত

 

নেত্রকোণায় আলহুদা মডেল মাদরাসার সবক অনুষ্ঠান অনুষ্ঠিত

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

সফলতার ১৩ তম বর্ষে পদার্পন উপলক্ষে নেত্রকোণায় ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত আলহুদা মডেল মাদরাসার “সবক অনুষ্ঠান -২০২৫” অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯ টায় আলহুদা মডেল মাদরাসা নেত্রকোণা পাবলিক হলে এই সবক অনুষ্ঠানের আয়োজন করে। আলহুদা মডেল মাদরাসার১ প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা আহমাদ বিন আব্দুল খালেক এর সভাপতিত্বে কুরপাড় শাখার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল আলীমের সঞ্চালনায় সবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলার আমীর অধ্যাপক মাওলানা সাদেক আহমাদ হারিছ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুরের বাইতুল ফালাহ জামে মসজিদের খতীব কৃষিবিদ মুহাম্মদ মুশাররফ হুসাইন।
সবক প্রদান করান এন আকন্দ কামিল মাদরাসার সাবেক মুহাদ্দিস শায়খুল হাদীস মাওলানা এমদাদুল হক।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এন আকন্দ কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মতিনসহ অভিভাবক ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
বক্তারা, ইসলামী ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত দ্বীনি শিক্ষায় প্রত্যেক শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করার জন্য প্রত্যেক সচেতন  অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD