1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

টাঙ্গাইলে জমি দখল শিরোনামে প্রচারিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পঠিত

টাঙ্গাইলে জমি দখল শিরোনামে প্রচারিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো:ফারুক আহমেদ, ঘাটাইল টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ইলেকট্রিক মিডিয়া আরটিভিতে ২২ ডিসেম্বর প্রচারিত বিএনপি নেতা কর্তৃক “বৃদ্ধার জমি দখল“ শিরোনামে প্রচারিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সাবেক জেলা বিএনপি সদস্য হেলালুর রহমান খান। জমি দখলের প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। ১ জানুয়ারি রোজ বুধবার, দুপুরে উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে করা সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
হেলালুর রহমান খান বলেন আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের কোন প্রকার সত্যতা নেই। এ অভিযোগ যে মিথ্যা তাহার সকল দলিল কাগজ-পত্র আমার কাছে রয়েছে।
সংবাদ সম্মেলনে হেলালুর রহমান খান বলেন, সম্প্রতি আরটিভিতে আমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে। সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাজনৈতিকভাবে হেয় করে স্বার্থ হাসিলের জন্য ঘাটাইল উপজেলা বিএনপির একাংশ কতিপয় লোক দিয়ে থানায় জমি দখলের মিথ্যা অভিযোগ করিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছেন। প্রকাশিত ভিত্তিহীন সংবাদের আমি প্রতিবাদ জানাচ্ছি। রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে আমি কারও জমি দখল করিনি বরং বিগত সরকারের আমলে আমাদের ব্যক্তিমালিকানাধীন জমি দখল করতে একাধিকবার পায়তারা করেছে কিছু সম্পদ লোভী লোক। এ সময়ে এসে আমার বিরুদ্ধে জমি দখলের যে অভিযোগ করা হচ্ছে তার কোনো ভিত্তি নেই। বিএনপির রাজনীতি করায় একটি মহল আমার ব্যক্তিগত সুনাম ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার স্বার্থে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে।
সংবাদ সম্মেলনে জমির দলিলপত্র দেখিয়ে হেলালুর রহমান খান বলেন আমার ক্রয়কৃত জমির সকল মুল দলিল-পত্র এখানে আছে। ধাপে ধাপে তিনি সংবাদিকদের নিকট সে দলিলগুলো উপস্থাপন করেন। তিনি আরও জানান এ বিষয়ে বিগত দিনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উভয় পক্ষের আইনজীবিদের নিয়ে একটি গ্রাম্য শালিস হয়েছে। শালিসে আমার প্রাপ্য ৩.১০ একর ভূমি বুঝিয়ে দেয়, আমি ভোগ দখলে আছি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD