1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

ভোলার আকাশে ফানুস নয়, পাখিদের উড়তে দাও- দাবিতে মানববন্ধন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৫ বার পঠিত

ভোলার আকাশে ফানুস নয়, পাখিদের উড়তে দাও- দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ভোলা: “ভোলার আকাশে ফানুস নয়, পাখিদের উড়তে দাও” এই স্লোগান সামনে রেখে ভোলায় ইয়ুথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অদ্য ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ১টায় ভোলা প্রেসক্লাবের সামনে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও লিফলেট নিয়ে এ মানববন্ধন করেন এই তরুণরা।

নতুন বছরকে বরণ করতে ফানুস, পটকা, গান বাজনাসহ শব্দ দূষণ করা হয়। যা পরিবেশ ও সমাজের অবক্ষয় হয়। এ সকল ফানুস, পটকা গাজনা, বাজনা বন্ধের দাবিতে ইয়ুথ নেটওয়ার্ক ডেভেলপমেন্টের মানববন্ধনে অংশ নেন অর্ধশত তরুণ শিক্ষার্থী।

এ সময় সংগঠনটির সদস্যরা বলেন, নতুন বছরকে বরণ করতে পুরানো বছরের শেষ দিনে যে কার্যক্রম হয়ে থাকে সেটি অনেকটাই অসামাজিক। সরকার যেহেতু আতশবাজি, ফানুস ওড়ানো এবং শব্দ দূষণ নিষিদ্ধ করেছে তা যেন আমরা সবাই মেনে চলি। এতে বিশৃঙ্খলা থেকে মানুষ এবং পশু- পাখিসহ জীব বৈচিত্র্য সুরক্ষিত থাকবে। একইসঙ্গে সবার নিরাপত্তা নিশ্চিত হবে।

তারা আরও বলেন, আমরা বিগত বছর গুলোতে দেখেছি আতশবাজি ও ফানুস উড়ানোর সময় বিভিন্ন কলকারখানা ও বাসা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিভিন্ন মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তায় বিভিন্ন পাখি মরে পড়ে ছিলো। আমরা চাচ্ছি পরিবেশের ভারসাম্য যেন নষ্ট না হয়। আর যেনো কোন প্রানী প্রান না হারায়।

প্রায় ঘন্টাব্যাপী এ মানববন্ধনে আকাশে ফানুস নয়, পাখিদের উড়তে দাও। এই শহর তোমার আমার পাখিদেরও। আর যেনো আতশবাজির শব্দে মারা যেতে না হয় স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD