1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

রাজশাহীতে  সাংবাদিকের উপর  বিএনপি কর্মীদের হামলা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

রাজশাহীতে  সাংবাদিকের উপর  বিএনপি কর্মীদের হামলা।

মুরাদ হোসেন, গোদাগাড়ী প্রতিনিধি, রাজশাহী 

রাজশাহীর দূর্গাপুরে বিজয় দিবস পালন অনুষ্ঠানের   সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ৬ নং  মাড়িয়া গ্রামের বিএনপি কর্মীদের বিরুদ্ধে।

সোমবার(৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার  দিকে উপজেলার পালি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। পরে গুরুত্বর  আহত অবস্থায়  ওই সাংবাদিককে উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। আহত সাংবাদিকের নাম সাহেদ হোসেন রাজু(৩০) ।সে মুভি বাংলা টেলিভিশনের ক্যামেরা ম্যান হিসেবে কর্মরত রয়েছেন।

একটি নির্ভরযগ্যে সুত্র জানায়, বিজয় দিবস উপলক্ষে পালি গ্রামে সাংষ্কতিক অনুষ্ঠানের আয়োজন করে আয়োজকরা। তবে সেখানে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন সংবাদ পেয়ে সেখানে যান মুভি বাংলা টেলিভিশনের ক্যামেরাম্যান সাহেদ হোসেন রাজু। পরে অনুষ্ঠান চলাকালীন রাত  নয়টার দিকে  দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  এসময় অতর্কিতভাবে কিসমত  মাড়িয়া গ্রামের ছাদেরের ছেলে সাইদ, মাড়িয়া  গ্রামের  হাবলুর ছেলে আতিক, আদম আলীর ছেলে কুরবান আলী,মৃত লুতুর ছেলে জয়,মন্টুর ছেলে নাছিম আলী,আব্দুস ছালামের ছেলে জামিল উদ্দিন সহ ১০ থেকে ১২ জন সাংবাদিকের উপর হামলা চালায় এবং  মাথায় বাশ দিয়ে আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার শিকার সাংবাদিক সাহেদ হোসেন  জানান, অনুষ্ঠানে  বিএনপির দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এমন  খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আমার উপর অর্তকিত হামলা চালানো হয়। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান আহত সাংবাদিক।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় কিন্তু সেখানে হামলাকারীদের পাওয়া যায়নি। এ ঘটনায় তদন্ত করে  আইনানুগ  ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD