1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ২ ঘন্টা পর ফেরি চলাচল শুরু। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত
দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ২ ঘন্টা পর ফেরি চলাচল শুরু
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাঁটুরিয়া ও রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মানদীর দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌরুটে ২ ঘন্টা পর ফেরী চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাক(এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন।
বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্রে জানা যায়-ঘনকুয়াশার কারণে সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। ফেরী চলাচল বন্ধ থাকার কারনে গোয়ালন্দের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ১ কিলোমিটার এলাকার ক্যানেল ঘাট পর্যন্ত মহাসড়কে যানবাহন আটকে থাকতে দেখা যায়।
এ বিষয়ে বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে দুই ঘন্টা পর কুয়াশা না থাকায় ফেরী চলাচল শুরু করা হয়েছে।
বর্তমানে দৌলতিদয়া -পাঁটুরিয়া নৌরুটে ১৫ টি ফেরী দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে, তিনটি ফেরীঘাট ঘাট চালু থাকায় মহাসড়কে থাকা বাস, ও ট্রাকসহ যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD