1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

নওগাঁর ধামইরহাটে সরকারি পরিত্যাক্ত বালু লুটপাটের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

নওগাঁর ধামইরহাটে সরকারি পরিত্যাক্ত বালু লুটপাটের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর ধামইরহাটে আত্রাই নদীর সরকারি পরিত্যাক্ত বালু অবৈধভাবে বিক্রয় ও এলাকার রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যবসায়ী আবু হানিফ।
২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ধামইরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী আবু হানিফ বলেন, গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার তাকে অভিযুক্ত করে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়াতে সংবাদ প্রকাশিত হয়, যা তার দৃষ্টিগোচর হয়। তিনি দাবি করেন, একটি চক্র সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়েছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নওগাঁ কর্তৃক বিধি মোতাবেক রশিদা খানম ধামইরহাট থানাধীন উদয়শ্রী (নলপুকুর) গ্রামস্থ ব্যক্তি মালিকানাধীন প্রায় ২৫ বিঘা লিজকৃত জমির বালি ক্রয় করেন। পরবর্তীতে আমার স্ত্রী রশিদা খানম বিধি মোতাবেক কোর্ট এফিডেভিটমূলে ২০ নভেম্বর ক্রয় করেন।’
পরে ক্রয় করা বালু উত্তোলনকালে কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তি বাধা প্রদানসহ বিভিন্ন অংকের টাকা দাবি করেন। এমনকি কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তি আরও জানায় যে, তাদের কথা না মানলে তারা পুনরায় বালি উত্তোলনে বাধাসহ যেকোন পন্থায় বড় ধরনের ক্ষতি করবে। তাদের দাবিকৃত টাকা প্রদানে অপারগতা প্রকাশ করলে তারা পূর্বের ন্যায় পুনরায় ২৬ ডিসেম্বর বালু উত্তোলনে বাধা প্রদানসহ উদয়শ্রী পান্নার মোড়ে লোডকৃত বালি মেসি গাড়ি থেকে নামিয়া নেয়। এর প্রেক্ষিতে এলাকার কুচক্রী মহল তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য মানববন্ধনসহ বর্ণিত নিউজটি প্রকাশ করে। যা সম্পূর্ণরূপে মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য তারা এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে মর্মে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD