1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

লামার সরইতে ত্রিপুরা পল্লীতে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

লামার সরইতে ত্রিপুরা পল্লীতে অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

মোঃ শফিকুল ইসলাম তুহিন, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামার উপজেলার সরইতে ত্রিপুরা পরিবারের জুমঘর পোড়ার ঘটনাস্থল পরিদর্শনে করেন অন্তবর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

শুক্রবার বেলা ১১:২০ ঘটিকায় তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সরই ইউনিয়নের টঙ্গঝিরি পূর্ববেতছড়া পরিদর্শন করেন।এর আগে বৃহস্পতিবার বান্দরবান জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। ২৫ ডিসেম্বর বুধবার গভীর রাতে সরই ইউনিয়নের টঙ্গঝিরি নব গঠিত ত্রিপুরা বস্তিতে অগ্নিকান্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।
২৭ ডিসেম্বর শুক্রবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পরিদর্শনকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৭পরিবারকে ঢেউটিন,চাল,কম্বলসহ ত্রান সামগ্রী বিতরণ করেন, এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের সাথে কথা বলেন,তাদের নিরাপত্তাসহ বাড়িঘর নির্মাণের করে দেওয়ার আস্বাস দেন।তিনি আরো বলেন,পাশ্ববর্তী রাষ্ট্র মিয়ানমারের জলন্ত আগুনের লেলিহান শিখা যেন আমাদের দেশে তথা পার্বত্য চট্টগ্রামে না ছড়ায়। এজন্য সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। পাহাড়ী বাঙ্গালী সবাই সাম্প্রদায়িক সম্প্রীতির বসবাস করতে হবে। অন্তবর্তীকালীন সরকার প্রত্যেক জনগোষ্টির নিরাপত্তাদানে বদ্ধ পরিকর। ভুমি বিরোধের জের ধরে যারা এই অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সাথে জড়িত ৪জনকে গ্রেফতার করা হয়েছে। দুপক্ষের মধ্যে চলমান ভুমি বিরোধ স্থানীয় প্রশাসন আইনগত ভাবে সামাধান করবেন। এ সময় পার্বত্য উপদেষ্টার সাথে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই,জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দীন,পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাউছারসহ প্রশাসনের উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD