1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ডিলারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আদায়ের দাবি! প্রতিবেশীকে ফাঁসাতে মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড কুমিল্লা লাকসামে চার সিএনজি স্ট্যান্ডে শ্রমিক দলের কমিটি গঠন চট্টগ্রামে সাতকানিয়া উপজেলা প্রশাসনের নতুন নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ মাদক নির্মূলে চলমান কার্যক্রমে গোপালগঞ্জ জেলায় প্রশংসার জোয়ারে ভাসছেন নির্ভীক সাহসী ২ পুলিশ কর্মকর্তা ।   মাদারীপুরে ৩ মোটরসাইকেলের সংঘর্ষে আহত ৮ শেরপুরে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ১১ জনের বিরুদ্ধে মামলা! নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলা, ডিএনএ টেস্টে প্রমাণিত, জন্ম নেওয়া নবজাতকের বাবা মাদ্রাসা শিক্ষক সাগর! শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভারতীয় অবৈধ শাড়ি-কসমেটিকস জব্দ!

নেত্রকোনার কলমাকান্দায ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পঠিত

নেত্রকোনার কলমাকান্দায ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণার কলমাকান্দায় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০নভেম্বর) সকাল ১০টায় কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ডাঃ কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ময়মনসিংহ এর সহযোগিতায় ব্যারিস্টার কায়সার কামাল এই চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। বিএনপি সব সময় জনগণের পাশে ছিলো, আছে ও থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের কল্যাণার্থেই এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।।তিনি আরও জানান, ৩০ জন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দিনব্যাপী প্রায় ৪ হাজার রোগীকে পরীক্ষা নিরীক্ষা শেষে প্রয়োজনীয় ব্যাবস্থাপত্র এবং ঔষধ ও চশমা বিনামূল্যে বিতরণ করেন। আর যারা চোখে ছানী পড়া রোগী তাদের তালিকা তৈরি করে তিনদিন পর ময়মনসিংহ নিয়ে বিএনএসবি হাসপাতালে অপারেশনের ব্যাবস্থা করা হবে।এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, কলমাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়ের, যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান পাঠান বাবুল,  আনোয়ার ইসলাম টুটন, এম এ মতিন,চেয়ারম্যান সাইদুর রহমান ভুঁইয়া, চেয়ারম্যান ওবায়দুল হক, নাজিম আহমেদ সাগর, সাবেক চেয়ারম্যান মোঃ রুবেল ভুঁইয়াসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD