1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২ তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: জ্বালানিমন্ত্রী মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন গাবতলীতে ১২৭ শতক জমি নিয়ে বিরোধ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা রামেকে ছাত্রলীগের দুই নেতা আটক, উত্তেজনা সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা

নেত্রকোণা পৌরসভায় প্রথমবারের মতো উন্মুক্ত লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ২৮২ বার পঠিত

নেত্রকোণা পৌরসভায় প্রথমবারের মতো উন্মুক্ত লটারীর মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ

শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোণা পৌরসভায় প্রথমবারের মতো উন্মুক্ত লটারীর মাধ্যমে ওপেন মার্কেট সেল (ওএমএস) ডিলার নিয়োগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২১নভেম্বর) সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে নেত্রকোণা জেলা খাদ্য বিভাগ এই ওএমএস ডিলার নিয়োগ কার্যক্রমের আয়োজন করেন। নেত্রকোণার জেলা প্রশাসক ও ওএমএম ডিলার নিয়োগ কমিটির সভাপতি বনানী বিশ্বাস এর সভাপতিত্বে উন্মুক্ত লাটারী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোয়েতাছেমুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সিবলী সাদিক,
জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম,
এনডিসি মাহমুদ হোসেন রাজু, পৌরসভার সচিব মোঃ ফারুক ওয়াহিদ, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা আহসান হাবিব, ঠাকুরাকোনা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাগন। নেত্রকোণা জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান বলেন, দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নেত্রকোনা পৌরসভায় ওএমএস ডিলার নিয়োগের আহবানের প্রেক্ষিতে ৯টি ওয়ার্ড থেকে ২৫৩ জন আবেদন পত্র জমা দেন। আবেদন পত্র যাচাই বাছাইয়ের পর স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগের জন্য এই প্রথমবার উন্মুক্ত লটারীর
মাধ্যমে ডিলার নিয়োগ করা হয়েছে। সকল আবেদনকারীদের সামনে উন্মুক্ত লটারীর মাধ্যমে পৌরসভার ৯ ওয়ার্ডে মোট ১২ জন ডিলার নিয়োগ করা হয়।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD