1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রেম ও জীবন ৪ ভিডিওকলে কবিরাজি, লাখ লাখ টাকা হাতিয়ে নিত তান্ত্রিক প্রতারক চক্র গাছ লাগানোর আহ্বান ইউএনও, মনিষা রানী কর্মকারের, শিবালয়ে ৮০০ ফলজ চারা বিতরণ ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, হাসপাতালে ছুটে গেল প্রশাসন দায়িত্ব নেবে সরকার। আমার আপন কেউ নেই- নন্দীগ্রাম পৌরসভার সোয়া কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন চট্টগ্রামে শুরু হচ্ছে চীনা অর্থনৈতিক অঞ্চল গড়ার কাজ, লাখো কর্মসংস্থানের আশা রাজবাড়ী খানখাপুর ট্রেন-ফরিদপুর বাস-মাহেন্দ্রর ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ৭ পাঁচ জেলা নিয়ে বগুড়াকে বিভাগ ঘোষণা করা হচ্ছে আধুনিক মহানগর গড়তে বগুড়া সিটি কর্পোরেশনের

রাজধানী উত্তরা থেকে হত্যামামলা আসামি যুবলীগের ওয়ার্ড সহসভাপতি গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২১৩ বার পঠিত

রাজধানী উত্তরা থেকে হত্যামামলা আসামি যুবলীগের ওয়ার্ড সহসভাপতি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রিমন হোসেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় রাজধানীর উত্তরা থেকে ডিএনসিসির ৫০ নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল ১২ই নভেম্বর সোমবার উত্তরা পূর্ব থানাধীন ৪ নং সেক্টর পার্কের নিকট থেকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার মামুনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. সাগর (১৯) নামের এক যুবককে হত্যার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা রয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (অপ্স অ্যান্ড মিডিয়া) মো. মাহফুজুর রহমান

গত ৫ আগস্ট ভোর ৫টায় উত্তরা পশ্চিম থানাধীন জসিম উদ্দিনের আর এ কে টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করলে অস্ত্রধারী সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাগর। এ ঘটনায় তাঁর বাবা সেরাজুল গাজী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় গত ৩ সেপ্টেম্বর হত্যা মামলা করেন। ওই মামলার এজাহারনামীয় আসামি মামুন মিয়া।

গ্রেপ্তার মামুন কুমিল্লার মুরাদনগর উপজেলার হায়দারাবাদ গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। বর্তমানে দক্ষিণখানের পূর্ব মোল্লারটেক তেঁতুলতলা এলাকায় থাকেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD