1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

কালোবাজারির মূলোচ্ছেদ চান রেমিট্যান্সযোদ্ধারা, ঘাপলা রয়েছে এয়ার টিকিট বিক্রির প্রক্রিয়ায়: আটাব সভাপতি

  • প্রকাশিতঃ রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৩৩৩ বার পঠিত

অনলাইন রিপোর্ট ঃ যাত্রীর নাম, পাসপোর্ট, ও ভিসা ছাড়া বাল্ক টিকিট বিক্রি এবং মজুতের কারণে এয়ার টিকিটের দাম বেড়ে যাচ্ছে দুই থেকে তিনগুন। দ্রুতই এই অবৈধ প্রক্রিয়ার লাগাম টানা জরুরি বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি আব্দুস সালাম আরেফ।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ভিসা ছাড়া বাল্ক টিকেট বিক্রি ও মজুতদারি বন্ধ করার দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বেশি লাভের আশায় এয়ারলাইন্সগুলো জনগণের ভোগান্তির কথা ভাবছে না। আগামী ফেব্রুয়ারি ও মার্চের বেশিরভাগ টিকিট কিভাবে ব্লক হলো সে প্রশ্নও তোলেন তিনি।

এসময় তিনি অভিযোগ করেন, এয়ার টিকিট বিক্রির প্রক্রিয়ার মধ্যেই ঘাপলা রয়েছে। আর এই সংকট সমাধানের দায়িত্ব সরকারের ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)। এই বিষয়ে প্রধান উপদেষ্টা নজরদারি করা উচিত।

এদিকে, বিদেশ যাওয়ার বাড়তি এই চাপ আর্থিক সংকটে ফেলছে প্রবাসীদের। গত কয়েক বছরের টিকিট কালোবাজারির মূলোচ্ছেদ চান রেমিট্যান্স যোদ্ধারা। প্রবাসীরা জানান, বিদেশ থেকে আপডাউন টিকিট কেটে এলে যে দাম পড়ে, দেশ থেকে সিঙ্গেল টিকিটের সমান পড়ে যায়। এতে অসহায় যাত্রী সাধারণ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD