1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াইলে মোস্তফা হত্যা মামলায় মূল আসামিদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে মানববন্ধন আগামীকাল থেকে হাইমচরে গোল্ড কাপ ফুটবলের খেলোয়াড় বাছাই জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের প্রতিবাদে হাইমচরে বিক্ষোভ মিছিল রূপগঞ্জে ব্রাহ্মণখালী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে: রাশেদ খাঁন শেরপুরে মিছিল বের করার চেষ্টাকালে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ কর্মী গ্রেপ্তার গাইবান্ধা জেলা জামায়াতের নতুন আমীর আব্দুল করিম এমপি, শপথ গ্রহণ ২০২৭-২০২৮ সেশনের দায়িত্বভার গ্রহণ, দায়িত্বশীল সমাবেশে কেন্দ্রীয় নেতাদের গুরুত্বপূর্ণ বক্তব্য মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধূলার কোনো বিকল্প নেই এমপি রেজাউল ইসলাম খুলনার কয়রায় জেন্ডারভিত্তিক প্রচলিত নেতিবাচক ধারণা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমের সচেতন ব্যবহার ও অ্যাডভোকেসি বিষয়ে স্থানীয় সরকার প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বাউফলে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মন্দির ও হাটবাজারে ৬০টি গভীর নলকূপ দিলেন এমপি মাসুদ।

যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা আনতে রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত। দৈনিক নয়া কণ্ঠ       

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৪৯ বার পঠিত

যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা আনতে রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত।

রাজশাহী ব্যুরো ঃযানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে লক্ষ্যে রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর)  সকাল টায় নগরীর নগরভবন সংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

নগরভবন হতে গ্রীন প্লাজার মোড় পর্যন্ত ব্যাটারী চালিত অটো রিক্সার লাইসেন্স নবায়ন, বেআইনীভাবে সবুজ অটো চালানো ও কাগজপত্র না থাকায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২ (৩)  ধারায় ৭টি মামলা দায়ের করে ৪ জনের নিকট হতে ৪শত টাকা, ২জনের নিকট ৪শত টাকা আদায় করা হয় এবং ১জন ব্যক্তির নিকট ৪শত টাকা অর্থদন্ড অনাদায়ে ২দিন অতিরিক্ত স্বশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এদিকে ১১ নভেম্বর সোমবার অপর এক অভিযানে লাইসেন্স বিহীন ব্যাটারী চালিত চার্জার রিক্সার কাগজপত্র না থাকায় ৩টি মামলা দায়ের করে ৩ ব্যক্তির নিকট প্রত্যেককে ১৫শ টাকা করে সর্বমোট ৪ হাজার ৫শ টাকা অর্থদন্ড আদায় করা হয়। আটককৃত অটো রিক্সা নগরভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়।

রাসিক ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন বলেন,  রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটো-চার্জার রিক্সার মালিক ও চালকগণকে অতি দ্রুত সময়ের মধ্যে ২০২৪-২০২৫ সালের  লাইসেন্স নবায়ন করতে হবে। অবৈধভাবে (লাইসেন্স বিহীন) অটোরিক্সা ও চার্জার রিক্সা সমূহকে চলাচল বন্ধ করা হবে। অবৈধ লাইসেন্স বিহীন অটো-চার্জার রিক্সা আটক করে ডাম্পিংসহ তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট রঙের গাড়ী চলাচল করতে হবে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে রাসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD