1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

মনোহরদীতে ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা,গুরুতর আহত-১। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১৮০ বার পঠিত

মনোহরদীতে ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা,গুরুতর আহত-১

খন্দকার সেলিম রেজা
স্টাফ রিপোর্টার

নরসিংদীর মনোহরদীতে ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।এ সময় আহত হয়েছেন নিহতের খালা।
সোমবার(৪ নভেম্বর)বিকেল পৌনে ৪টার দিকে মনোহরদী পৌর এলাকার মনোহরদী কলেজের পেছনে নারান্দী মহল্লার সাত্তার মাস্টারের বাড়িতে এ ঘটনাটি ঘটে।
নিহত আনিকা (১৫)নরসিংদীর বেলাব উপজেলার পশ্চিম পোড়াদিয়া এলাকার শাহাজাদা নূরে আলমের মেয়ে।আহত পাপিয়া (৩৭)ওই বাড়িটির মৃত সাত্তার মাস্টারের স্ত্রী।আনিকা খালার বাড়িতে বাস করে স্থানীয় বিদ্যালয়ে ১০ম শ্রেণিতে পড়াশোনা করতো।
মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো.জুয়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
হতাহতের স্বজনদের বরাতে তিনি জানান,বিকেলে দুর্বৃত্তরা বাড়িটির ঘরে ঢুকে গৃহবধূ পাপিয়া আক্তার ও তার কিশোরী ভাগ্নী স্কুলছাত্রী আনিকাকে কুপিয়ে পালিয়ে যায়।এতে ঘটনাস্থলেই আনিকার মৃত্যু হয়।এ সময় আহতের ডাক চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা হাসপাতালে ও পরে সেখান হতে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে মনোহরদী থানা পুলিশ। এ সময় সেখান থেকে রক্তমাখা চাপাতি উদ্ধার করা হয়।তবে ঠিক কী কারণে কে বা কারা এ হতাহতের ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক তা জানতে পারেনি পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD