তানোরে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত – নয়া কণ্ঠ
প্রকাশিতঃ
মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
২৬৫
বার পঠিত
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মোঃ আজিজুর রহমান জামাদার, তানোর ( প্রতিনিধি)
মঙ্গলবার (১৫ আগস্ট) রাজশাহী তানোর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপজেলার অডিটোরিয়াম ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ ওমর ফারুক চৌধুরী মাননীয় সাংসদ সদস্য ৫২- রাজশাহী ১(তানোর- গোদাগাড়ী), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,জনাব মোঃ লুৎফর হায়দার রশিদ ময়না চেয়ারম্যান ও সভাপতি আওয়ামী যুবলীগ, তানোর, রাজশাহীসহ উপজেলার আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন,আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ,শিক্ষক এবং ছাত্রছাত্রী সহ সকল শ্রেণী পেশার মানুষ । অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোঃ বিল্লাল হোসেন উপজেলা নির্বাহী অফিসার তানোর, রাজশাহী মহোদয় । সঞ্চালনা করেন জনাব আবিদা সিফাত সহকারী কমিশনার (ভূমি) তানোর ,রাজশাহী মহোদয় ।