1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কোটালীপাড়ায় অগ্নিকান্ডে মহিলা মাদ্রাসা পুড়ে ছাই। আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট। মেঘনায় নদীতে ৬০ দিনের মাছধরা নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। রাজশাহীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; ইয়াবা ট্যাবলেট ও দেশি মদ উদ্ধার।   ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ।      রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার।          রাজবাড়ীতে ‘কালো সোনা’  চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। নড়াইলের কালিয়া থানা পুলিশের সফল অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার। ফরিদপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে নির্যাতন অভিযুক্ত স্বামী গ্রেপ্তার। টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসী রবি গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পঠিত

রাজশাহী মহানগরীতে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী সন্ত্রাসী রবি গ্রেফতার ।

রাজশাহী ব্যুরো ঃরাজশাহী মহানগরীতে গত ৫ আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এজাহার নামীয় আসামি সন্ত্রাসী রবিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি রবি (৪৭)। সে রাজশাহী মহানগরীর মতিহার থানার বিনোদপুরের আজিজুল ওরফে হাবলের ছেলে।

গত ৫ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ বোয়ালিয়া মডেল থানাধীন আলুপট্টি স্বচ্ছ টাওয়ারের সামনে আসামিদের ছোড়া গুলিতে মাইনুল ইসলামসহ কয়েকজন আহত হয়। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা হয়। এ মামলায়  রবি এজাহার নামীয় ৪ নম্বর আসামি।

আজ ২৪ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে বোয়ালিয়া থানা পুলিশের একটি টিম বোয়ালিয়া থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার বিনোদপুর এলাকা থেকে আসামি রবিকে গ্রেপ্তার করে।

আসামি রবির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রুজু আছে। তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD