1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ। দৈনিক নয়া কণ্ঠ                           

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পঠিত

সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

মোস্তাফিজুর রহমান রানা,রাজশাহী পবা প্রতিনিধি

সংক্ষিপ্ত সিলেবাস চেয়ে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সমাবেশে শিক্ষার্থীরা বলে, এ বছর কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হওয়ায় তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে। এ ছাড়া অর্ধবার্ষিক পরীক্ষা সম্পূর্ণ শেষ না হওয়ায় তারা তেমন অভিজ্ঞতা অর্জন করতে পারেনি। এ অবস্থায় তাদের যে সিলেবাস দেওয়া হয়েছে, তা অনুযায়ী পরীক্ষার প্রস্তুতির পর্যাপ্ত সময় নেই।

এই অবস্থা বিবেচনা করে সাধারণ শিক্ষার্থীরা তাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার দাবি জানায়। সমাবেশ থেকে শিক্ষার্থীরা এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD