1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

অনুতপ্ত হৃদয় – বিনয় দেবনাথ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২২ বার পঠিত

 

অনুতপ্ত হৃদয়

বিনয় দেবনাথ

পাগলের মত ভালবাসতাম যারে,
হঠাৎ ফিরে এসে বলে উঠে –
ক্ষমা করতে পারো না মোরে?

কষ্টে ভরা হাসিমুখে বলি তারে –
ক্ষমা চাওয়াটা কি তোমার সাজে?

আজ এতদিন পরে এলে।

সেদিন কোথায় ছিলো এতো অনুশোচনা?
একবার মনে করে দেখো- দিয়েছিলে কতো লাঞ্ছনা-গঞ্জনা।

ক্ষমা চাও এখন কোন মুখে,
ভালোই তো রয়েছো সুখে।

ক্ষমা চাইতে একটুও করছে না শরম?
তখন তো সিদ্ধান্ত নিয়েছিলে চরম।

কোথায় ছিলো তোমার এই অনুতাপ?
করেছিলে তো এ নিয়ে অনেক উপহাস।

আজ তুমি কোন অধিকারে বলো?
না হয় আমি বাসিনা ভালো –
তুমি তো বেসেছিলে।

আমার এ ক্লান্তি লগন, শেষ বেলায় ফিরে এলে –
কষ্ট হয় মনে, আমি আজ অপারক- ক্ষমা করো নিজ গুণে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD