1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

গোয়ালন্দে ডিগবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ৮ দল চূড়ান্ত। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৪৩ বার পঠিত

গোয়ালন্দে ডিগবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ৮ দল চূড়ান্ত

মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উজানচর রিয়াজ উদ্দিন পাড়া যুব সমাজের উদ্যোগে ১২ তম রিয়াজ উদ্দিন পাড়া ডিগবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ৮ দল চূড়ান্ত হয়েছে।

২৪ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গত মাসের ৩০ আগস্ট (শুক্রবার) উজানচর রিয়াজ উদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয় মাঠে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় বসন্তপুর সবুজ সংঘ ও রতন স্মৃতি সংসদ, গোয়ালন্দ একে অপরের মোকাবেলা করে। ২৪ দলের এ টুর্নামেন্টে প্রথম রাউন্ড খেলা শেষে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ দলগুলো হলো- রতন মাষ্টার স্মৃতি সংঘ, মর্নিং স্টার-১, রাজা স্মৃতি সংঘ, টুটুল স্মৃতি সংঘ, মৃধা স্পীড ফায়ার, মর্নিং স্টার-২, এস এস একাদশ, আলোর দিশারী ক্লাব।

আগামী ১৩ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৪ টা ৩০ মিনিটে কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় রতন মাষ্টার স্মৃতি সংঘ মোকাবেলা করবে মর্নিং স্টার-১ ক্লাবের।

টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে টুর্নামেন্টের আহবায়ক শেখ সোহান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ‍্যক্ষ আব্দুল কাদের শেখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD