1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ন্যূনতম মজুরির দাবিতে আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ২ দীঘিনালায় ভাবগাম্ভীর্যে এমএন লারমার স্মরণসভা ও জুম্ম জাতীয় শোক দিবস পালন হাইমচরে ঢেউটিন ও চেক বিতরণ নওগাঁয় গভীর রাতে পার্কিংয়ে রাখা দুটি বাসে আগুন, ধাওয়া করে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ গাইবান্ধার সাঘাটায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, আসাঘাটায় শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা দর্শনা থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স- ১৩ বোতল ও ইয়াবা- ০৫পিস উদ্ধার। গ্রেফতার-০2 (দুই) জন। নড়াইলে বাড়ির ছাদ থেকে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার ঝিনাইদহের গাড়াগঞ্জে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ রাজশাহীতে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে ভাটারা থেকে গ্রেফতার করল এসআরবি-৫

গোয়ালন্দে নতুন পাড়া কিশোর ফুটবল টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন শামীম একাদশ। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৫ বার পঠিত

গোয়ালন্দে নতুন পাড়া কিশোর ফুটবল টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন শামীম একাদশ

মো. সাজ্জাদ হোসেন

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ও টাচস্ক্রিন ফোন ছেড়ে মাঠে চল” স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর নতুন পাড়ায় কিশোর ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) বিকেল ৫ টায় নতুন পাড়া জুনিয়ার ক্লাবের আয়োজনে সোনালী হ‍্যাচারীজ সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য সমতা থাকায় টাইব্রেকারে শামীম একাদশ ৪-৩ গোলে রুবেল স্মৃতি সংঘকে পরাজিত করে চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের গোল রক্ষক রিদয় সেরা খেলা প্রদর্শন করে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ এবং বিজিত দলের কাউছার ম‍্যান অব দ‍্যা টুর্নামেন্টের পুরস্কার পান।

টুর্নামেন্টের আহায়ক মো. জুয়েল শেখের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ বাজারের বিশিষ্ট ব‍্যবসায়ী ও তরুণ সমাজসেবক মো. শহিদুল ইসলাম, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ বিদ‍্যুৎ অফিসের কর্মকর্তা মো. রনি, নতুন পাড়া আলোর দিশারী ক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহিদ সরদার প্রমুখসহ স্থানীয় ব‍্যাক্তিবর্গ ও খেলোয়াড়সহ দর্শকমন্ডলী।

ফাইনাল খেলাটি পরিচালনা করেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর পরিচালক ও প্রধান কোচ মো. আলমগীর হোসেন।

খেলা শেষে অতিথিবৃন্দ দুদলের মধ্যে ট্রফি, মেডেল ও ক্রেস্ট বিতরণ করেন।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD