1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম পটিয়ায় আগুনে পুড়ল সিএনজি, অল্পের জন্য রক্ষা পেল ইউপি সদস্যসহ চারজন সড়ক দুর্ঘটনায় দীঘিনালা যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপম চাকমার মর্মান্তিক মৃত্যু প্রতারণা, অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সরাইলে সাবেক ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদের সংবাদ সম্মেলন, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ ফরিদ মানিক হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে প্রশাসনের সহায়তা লক্ষ্মীপুরে ৪ মাস বয়সী শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগে মা গ্রেফতার,আদালতে জবানবন্দি দুর্যোগ মোকাবিলায় নারী নেতৃত্ব বিকাশে সুনামগঞ্জে নারী অগ্রগতি,প্রকল্পের সূচনা। কুমিল্লায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেফতার শায়েস্তাগঞ্জে রাস্তায় টায়ার জ্বালিয়ে আ’লীগের মিছিল,প্রতিবাদ জানিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মিছিল জীবননগরে ১ কেজি গাঁজাসহ ৪০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার।

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

  • প্রকাশিতঃ শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদনঃ

বর্তমানে বাংলাদেশ-ভারতের রাজনৈতিক সম্পর্ক কিছুটা বৈরি। তার প্রভাব পড়েছে খেলার মাঠেও। বাংলাদেশের পেসারকে আইপিএল থেকে বাদ দিতে বিক্ষোভ করে আসছিল ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তারই প্রেক্ষিতে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেই নির্দেশ মেনে টাইগার পেসারকে ছেড়ে দিয়েছে কলকাতা।

বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ১৯৮৩ ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডার মদন লাল। এই পুরো ঘটনাকে ‘ওপর মহলের’ চাপে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করেন তিনি।এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র সঙ্গে কথা বলতে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন মদন লাল। তিনি বলেন, ‘বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ, তাদের চ্যালেঞ্জ করার ক্ষমতা কারও নেই। এমনকি শাহরুখ খানেরও না; কিন্তু খেলাধুলায় কেন এত রাজনীতি ঢুকছে? আমি জানি না ক্রিকেট কোন দিকে যাচ্ছে।’

 

মোস্তাফিজ পরিস্থিতির শিকার বলে মনে করেন মদন লাল। তিনি আরও বলেন, ‘নিশ্চয়ই ওপর মহল থেকে চাপ ছিল। বাংলাদেশে যা ঘটছে তা অত্যন্ত দুঃখজনক, কিন্তু খেলোয়াড়দের কেন এর মাঝখানে টেনে আনা হচ্ছে? এখানে শাহরুখ খানের দোষ কোথায়? নিলামে তো একটা কমিটি বসে খেলোয়াড় নির্বাচন করে।’

এর আগে মোস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে জানিয়ে সংবাদ সংস্থা এএনআইকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেন, ‘দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে।’

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD