1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বাজেটে গাইবান্ধার উন্নয়ন দাবিতে প্রথম আলোর গোলটেবিল বৈঠক। ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে রাসিকের বিশেষ অভিযান ৩০ ওয়ার্ডে পর্যায়ক্রমে চলবে ফগার মেশিনে কীটনাশক স্প্রে, প্রজননস্থল ধ্বংসেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ গাবতলীতে জমির বিরোধে গাছের চারা কেটে ফেলার অভিযোগ গাইবান্ধায় শিলাবৃষ্টির আঘাতে বিপর্যস্ত আমন ক্ষেত, ব্যাপক ক্ষতির শঙ্কায় কৃষক। নড়াইলের লোহাগড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের মিছিল লক্ষ্মীপুরে পরিত্যক্ত বাড়িতে বোমা সন্দেহে ২টি টিনের পট উদ্ধার করেছে পুলিশ লক্ষ্মীপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের পরপরই সাময়িক বরখাস্ত। সি ইপিজেড কলসী দিঘির সড়কে বিপ্লব ভাইয়ের হুমকি কোন সিএনজি গাড়ি চলবে না রৌমারীতে বিজিবির অভিযানে ২টি ভারতীয় গরু জব্দ শেরপুরে স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীর চৌধুরী ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

জয়পুরহাটে শিশু রিয়াদ হত্যা মামলার ২৪ বছর পর  ৪ জনের যাবজ্জীবন। দৈনিক নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩৮৫ বার পঠিত

জয়পুরহাটে শিশু রিয়াদ হত্যা মামলার ২৪ বছর পর  ৪ জনের যাবজ্জীবন।

মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি

জয়পুরহাটে শিশু রিয়াদ হত্যা মামলার ২৪ বছর পর দুই ভাইসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার ১০ জুলাই দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌসলি এ্যাড:নৃপেন্দ্র নাথ মণ্ডল পিপি।দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার ক্ষেতলাল উপজেলার হিন্দাপাঁচখুপি গ্রামের ইউসুফ আলী ফকিরের ছেলে একাব্বর আলী, সোলায়মান আলীর ছেলে শফিকুল ইসলাম,আব্দুল মতিন ও জেলার কালাই উপজেলার হাজীপুর গ্রামের আসাদ আলীর ছেলে তোফাজ্জল হোসেন। এদের মধ্যে একাব্বর ও তোফাজ্জল পলাতক আছেন।

মামলার বিবরণে জানা গেছে,জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দাপাঁচখুপি গ্রামের মাসুদুর রহমান দুলালের ৫ বছরের ছেলে রিয়াদ-২০০০ সালের ২৫ মার্চ সকালে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাননি।পরে ২৬ মার্চ আসামিরা রিয়াদকে অপহরণ করেছে জানিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।এরপর ১০ হাজার টাকা দেওয়া হলেও আসামিরা রিয়াদকে ২৭ মার্চ রাতে হত্যা করেন।পরদিন দুপুরে গ্রামের একটি গর্ত থেকে শিশু রিয়াদের লাশ উদ্ধা র করা হয়।এ ঘটনায় নিহতের মামা বেলাল উদ্দীন তালুকদার বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা করলে দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD