জয়পুরহাটে শিশু রিয়াদ হত্যা মামলার ২৪ বছর পর ৪ জনের যাবজ্জীবন।
মোঃ শাহাবউদ্দিন ইসলাম, আক্কেলপুর প্রতিনিধি
জয়পুরহাটে শিশু রিয়াদ হত্যা মামলার ২৪ বছর পর দুই ভাইসহ ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার ১০ জুলাই দুপুরে অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌসলি এ্যাড:নৃপেন্দ্র নাথ মণ্ডল পিপি।দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার ক্ষেতলাল উপজেলার হিন্দাপাঁচখুপি গ্রামের ইউসুফ আলী ফকিরের ছেলে একাব্বর আলী, সোলায়মান আলীর ছেলে শফিকুল ইসলাম,আব্দুল মতিন ও জেলার কালাই উপজেলার হাজীপুর গ্রামের আসাদ আলীর ছেলে তোফাজ্জল হোসেন। এদের মধ্যে একাব্বর ও তোফাজ্জল পলাতক আছেন।
মামলার বিবরণে জানা গেছে,জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দাপাঁচখুপি গ্রামের মাসুদুর রহমান দুলালের ৫ বছরের ছেলে রিয়াদ-২০০০ সালের ২৫ মার্চ সকালে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান পাননি।পরে ২৬ মার্চ আসামিরা রিয়াদকে অপহরণ করেছে জানিয়ে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।এরপর ১০ হাজার টাকা দেওয়া হলেও আসামিরা রিয়াদকে ২৭ মার্চ রাতে হত্যা করেন।পরদিন দুপুরে গ্রামের একটি গর্ত থেকে শিশু রিয়াদের লাশ উদ্ধা র করা হয়।এ ঘটনায় নিহতের মামা বেলাল উদ্দীন তালুকদার বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা করলে দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় প্রদান করেন।
প্রকাশক - শেখ রবিউল ইসলাম রবি, সম্পাদক - মোঃ আনিসুর রহমান,
বার্তা সম্পাদক - শারীদ মোল্লা
কপিরাইট © প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | দৈনিক নয়া কন্ঠ | Developed by UNIKBD.COM