1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৪৫তম বিসিএসে (স্বাস্থ্য) সুপারিশপ্রাপ্ত হলেন মেহেরপুরের ডা. রোমেল হোসেন সরিষাবাড়ীতে সরকারি নিয়মে সুষ্ঠুভাবে চলছে বাউসী হাট— অতিরিক্ত খাজনা আদায়ের অপপ্রচার: কুচক্রী মহলের বিরুদ্ধে তীব্র নিন্দা রাজশাহী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কমপ্লিট শাট-ডাউন কর্মবিরতি নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে ধর্ষণ, ওসি আশিকুর রহমানর’র নেতৃত্বে অভিযুক্ত গ্রেফতার দৌলতদিয়ায় এইডসের ঝুঁকিতে আড়াই হাজার যৌনকর্মী গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারন করে অর্থ আদায়। আমতলীতে ১৫২টি বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন পালিত নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে নড়াইলের লোহাগড়ায় যুবকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। রায়পুরায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা

গোয়ালন্দে ৩ জন সফল মৎস চাষীকে সম্মাননা স্মারক প্রদান – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২০৩ বার পঠিত

গোয়ালন্দে ৩ জন সফল মৎস চাষীকে সম্মাননা স্মারক প্রদান

মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

“নিরপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ উপলক্ষে প্রান্তিক চাষী ও অনগ্রসর জনগোষ্ঠীর মৎস্যসম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখায় সফল মৎস্য চাষী হিসাবে উপজেলার তিনজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) জাতীয় মৎস সপ্তাহ ২০২৩ উদযাপন কমিটি গোয়ালন্দের আয়োজনে উপজেলা হলরুমে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এদিন উপজেলা সফল মৎস চাষী হিসাবে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউপির কাশিমা গ্রামের মৎস চাষী চুন্নু শেখ, দৌলতদিয়া ইউপির বরকত সরদার পাড়ার মো. রাজ্জাক মোল্লা এবং উজানচর ইউপির মৃধাডাঙ্গা গ্রামের সাখাওয়াত শেখকে সম্মাননা স্মারক দেয়া হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা সহকারি কমিশার(ভূমি) মো. আশরাফুর রহমান, যুব উন্নয়ন অফিসার দেওয়ান তোফায়েল হোসেন, উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD