1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধামইরহাট সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও কাশির সিরাপসহ চোরাকারবারি আটক। বগুড়ার সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন। নড়াইল ও কালিয়ায় পৃথক সংঘর্ষে যুবক নিহত আহত ১৫। কিশোরগঞ্জ কটিয়াদী তে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বসতভিটা দখল চেষ্টার অভিযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে ।  রাজবাড়ীতে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ, দুই আসনে লড়বেন ১২ প্রার্থী। সদরপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন হস্তান্তর। সরকারি রাস্তা দখল করে বহুতল মার্কেট নির্মিত রাজশাহীতে পূর্বের ন্যায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আওয়াল! রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের, এগিয়ে বিএনপির শরীফ উদ্দিন।    

শ্রীপুরে দু’গ্রুপের সংঘর্ষ পিস্তলসহ আটক ১। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

শ্রীপুরে দু’গ্রুপের সংঘর্ষ পিস্তলসহ আটক ১

মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়নের ছোঁনগাছা গ্রামে দু’গ্রুপের সংঘর্ষে বাড়িঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট হয়েছে। এ সময় পিস্তলসহ একজনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ
২৮ রাউন্ড ফাঁকা গুলি করেছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে।

পুলিশ সূত্রে জানাযায়, সামাজিক আধিপত্য বিস্তারের জের ধরে শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির লোকজন এবং ৭নং ওয়ার্ড মেম্বার চাঁদ আলী গ্রুপের লোকজনের মধ্যে মারামারি হয়। কারন হিসেবে জানা যায় যে, দীর্ঘদিন ধরে দুই গ্রুপের লোকজনের মধ্যে সামাজিক আধিপত্য বিস্তারের জন্য বিরোধ চলে আসতেছে। এরই সূত্র ধরে ছোঁনগাছা গ্রামের রাজা শেখের ছেলে সুমন শেখ (২৫) ও ইউসুফ শেখের ছেলে এনামুল শেখ (২২) তাদের বন্ধু চঞ্চল (২৩) এর মাতার জানাজায় দোশতিনা যাওয়ার সময় ছোনগাছা গ্রামের হাসান শেখের স্ত্রী তহিরুনের (৩৫) দোকানের সামনে পৌঁছাইলে কুটি মিয়ার লোকজন ওদের পথ আটকায়। তখন অভিযুক্ত সুমন (২৫) তার সাথে একটি পিস্তল বের করলে কুটি মিয়ার লোকজন তাকে আটক করে ফেলে। তখন সুমনের সাথে থাকা এনামুল শেখ দৌঁড়ে পালিয়ে যায়। উক্ত সংবাদ পেয়ে কুতুবুল্লাহ হোসেন মিয়ার ছোটভাই উপজেলা চেয়ারম্যান মোঃ শরীয়তউল্লাহ হোসেন মিয়া রাজন তার লোকজন নিয়ে পরিস্থিতি দেখতে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হলে রাজন তার গাড়ী নিয়ে ছোনগাছা গ্রামের মহিদুলের দোকান পার হলেও তার সাথে মোটরসাইকেলে থাকা খামারপাড়া গ্রামের রবি খন্দকারের ছেলে ফয়জুর রহমান সাগর (৩৩) ও মোহাম্মদ আলীর ছেলে মিল্টনকে (৩৩) ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য চাঁদ আলী মেম্বার গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তখন উপজেলা চেয়ারম্যান মোঃ শরীয়তউল্লাহ হোসেন মিয়া রাজনের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে চাঁদ আলী মেম্বার গ্রুপের লোকজনের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৮ রাউন্ড ফাঁকা গুলি করেন। শরীয়তউল্লাহ হোসেন মিয়া রাজন এর লোকজন চাঁদ আলী মেম্বার গ্রুপের প্রায় ৫০ টি ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করেন। কুটি মিয়ার লোকজন কর্তৃক পিস্তলসহ আটক সুমন বর্তমানে পুলিশ হেফাজতে আছে। আহতরা বর্তমানে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে আবারও বড় ধরনের সংঘাত ঘটতে পারে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শেখ তাসনীম আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD