1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২

আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ বাকাকুড়া এলাকায় ৬ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় ঝিনাইগাতী থানার পুলিশ এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- মোর্শেদ খন্দকার ওরফে ফকির (৩৫) শ্রীবরদী উপজেলার কাকিলাকুড়া গেড়ামারা এলাকার আব্দুল্লাহ খন্দকারের ছেলে ও মোঃ আমির হোসেন (৩০) ঝিনাইগাতী উপজেলার রামরকুড়া এলাকার জয়নাল আবেদীন মিস্ত্রির ছেলে।

জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ বাকাকুড়া এলাকার পাঁকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি মোর্শেদ খন্দকার ওরফে ফকির ও মোঃ আমির হোসেনকে আটক করা হয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২/৩ জন আসামী পালিয়ে যায়। এসময় মাদক কারবারিদের কাজে ব্যবহৃত একটি অটোরিকশা থেকে তিনটি বস্তা উদ্ধার করা হয়। পরে সেই বস্তা ভিতর থেকে ৫০০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।

এব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল ফেনসিডিল উদ্ধার এবং গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় ঝিনাইগাতী থানায় একটি মামলা দায়ের করেছে। পরে গ্রেফতারকৃদের আদালতে সোপর্দ করেছে ঝিনাইগাতী থানার পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD