1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার। শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ।

নেত্রকোনার মোহনগঞ্জে জাম্বুরা গাছে ঝুলছিল গৃহবধূর মৃতদেহ। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ৩ জুন, ২০২৪
  • ১৭০ বার পঠিত

নেত্রকোনার মোহনগঞ্জে জাম্বুরা গাছে ঝুলছিল গৃহবধূর মৃতদেহ

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোণার মোহনগঞ্জে বাড়ির পেছনে জাম্বুরা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোছা. সাথী আক্তার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে মোহনগঞ্জ উপজেলার নাকডরা গ্রাম থেকে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় সাখী আক্তার নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার নাকডরা গ্রামের মৃত মাঈন উদ্দিনের মেয়ে। সাখীর স্বামী মো. রাজন মিয়ার বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায়। মৃত গৃহবধূর ১৬ মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য বকুল মিয়া জানান, খবর পেয়ে সকালে গিয়ে লাশ দেখে এসেছি। মেয়েটার (সাখী) শরীর শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে মানসিক ভারসাম্যহীন ছিল কিনা জানি না। পরিবারের লোকজন বলেছে, সাখী বেশ কয়েক মাস ধরে মানসিক ভারসাম্যহীন ছিল।মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তীতে রিপোর্টে অন্যকিছু পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD