1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার। শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ।

পোরশায় উপজেলা নির্বাচনে জামানত হারাচ্ছেন ১৪ জনপ্রার্থী। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৭২ বার পঠিত

পোরশায় উপজেলা নির্বাচনে জামানত হারাচ্ছেন ১৪ জনপ্রার্থী

ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধি

ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচন শেষ হয়েছে । এ নির্বাচনে পোরশা উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন সহ মোট ২০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে ১৫ শতাংশ ভোট না পেলে জামানতের টাকা বাজেয়াপ্ত হবে। এই বিধি অনুযায়ী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ১ জন, ভাইস চেয়ারম্যান ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন মোট ১৪ জন জামাতের টাকা হারাচ্ছেন।
পোরশা উপজেলা সহকারি রিটারনিং অফিসার স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া যায়।
নির্বাচন বিধি অনুযায়ী উপজেলা চেয়ারম্যান পদে ১ লক্ষ টাকা, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা নির্বাচন কমিশন অনুকূলে জমা দিতে হয়।
ফলাফল অনুযায়ী পোরশা উপজেলায় এক লক্ষ ৮ হাজার ১শত সত্তর জন ভোটার মধ্যে চেয়ারম্যান পদে প্রদত্ত ভোট ৬৯৬৯৪। শতকরা হিসাবে ৬৪.৪৩ শতাংশ। জামানত রক্ষায় প্রত্যেক প্রার্থীকে ১৫ শতাংশ অনুযায়ী পেতে হতো ১০৪৫৫ভোট। সে অনুযায়ী চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীক কাজীবুল ইসলাম ৮৯৫ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।
ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত ৬৯৫৭৩ ভোট। শতকরা হিসেবে ৬৪.৩২ শতাংশ। ১৫ শতাংশ অনুযায়ী ভোট পেতে হতো ১০৪৩৬ ভোট। সে অনুযায়ী মহেন্দ্র পাহান মাইক প্রতীক ২৭৯৯ ভোট, মোহাম্মদ আলী উড়োজাহাজ প্রতীক ৭২১৫ ভোট, মোঃ আবু মুসা গ্যাস সিলিন্ডার প্রতীক ৭৯২ ভোট, মোঃ খোরশেদ আলম চশমা প্রতীক ৫৩২৬ ভোট, মোঃ তৈয়ব আলী পালকি প্রতীক ৭৮ ৪৮ ভোট, মোঃ মাঈমুল ইসলাম বৈদ্যুতিক বাল্ব প্রতীক ৭২৩৫ ভোট, মোঃ মাসুম বিল্লাহ টিউবওয়েল প্রতীক ৪৩০৩ ভোট, মোঃ মোজাম্মেল হক তালা প্রতীক ৯৬৬৫ ভোট ও রামলাল সরদার টিয়া পাখি প্রতীক৫৪০২ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রদত্ত ৬৯৫২৬ ভোট। শতকরা হিসাবে ৬৪.২৭ শতাংশ। ১৫ শতাংশ অনুযায়ী ভোট পেতে হতো ১০৪২৯। সে অনুযায়ী অনামিকা সুইটি ফুটবল প্রতীক ১০৩১২ ভোট, মোসাঃ নাসিমা বেগম সেলাই মেশিন প্রতীক ৩৬২৩ভোট, মোসাঃ রেহানা বেগম বৈদ্যুতিক পাখা প্রতীক ৩৪৬৫ভোট ও মোসাঃ শরিফা বেগম পদ্মফুল প্রতীক ৬৭৩২ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাসেদুল হাসান নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী মোট কাস্টিং ভোটের ১৫ শতাংশ ভোট পেলে নিয়ম অনুযায়ী জামানত ফিরে পাবেন। যদি ১৫ শতাংশের নিচে কেউ ভোট পান তাহলে তার জামানত বাজেয়াপ্ত হবে বলে জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD