1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নড়াইলের লোহাগড়ায় হাই কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণ। শ্রীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত: লক্ষ্যমাত্রা ২১,৭২৫ শিশু পাঁচবিবিতে বৃক্ষরোপন করলেন ইউএনও। ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক। রাজশাহীতে ডিবি পুলিশের অভিযানে ৩৫ বোতল ইসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ। রাজশাহীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৪৫০ বোতল এসকাফ ও ৬৮ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩ রাজশাহী মহানগরীতে ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবেঃ রাসিক প্রশাসক। বিদ্যালয়ের ইট বিক্রি করলেন শিক্ষিকা, তদন্তে গাফিলতি শিক্ষা কর্মকর্তার। শ্রীপুরে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের জন্য মাগুরায় প্রেরণ গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ।

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৫৯ বার পঠিত

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা

রূপগঞ্জ নারায়নগঞ্জ প্রতিনিধিঃ

আগামী ২৬ জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আজ সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা এ মনোনয়ন জমা দেন।

কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে চারজন সংরক্ষিত মহিলা সদস্য পাঁচজন ও কাউন্সিলর প্রার্থী ৩৭ জনসহ মোট ৪৬ জন মনোনয়ন জমা দেন ।

এর আগে গত ২১ মে মঙ্গলবার তফসিল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ।

মনোনয়ন জমার শেষ দিনে বর্তমান মেয়র রফিকুল ইসলাম রফিক পুনরায় মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এ সময় বিগত দিনের নাগরিক সেবাদান ও কাঞ্চন পৌর অঞ্চল রাস্তাঘাট,ড্রেন কালভার্টসহ ব্যাপক উন্নয়নে ভূমিকা রাখায় পুনরায় বিজয়ী হওয়ায় আশা করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি জনতার মেয়র ছিলাম,জনতাই আমাকে তাদের ভালোবাসা দিবেন, সুষ্ঠু ভোট হলে পুনরায় মেয়র হবো-ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও কাঞ্চন পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার কাজী মোঃ ইস্তাফিজুল হক আকন্দ, উপজেলা নির্বাচন অফিসার তাজাল্লী ইসলামসহ আরো অনেকে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD