1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিজয় পতাকা বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান ভারতের সাভারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ সালাউদ্দিন বাবু রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মাদকবিরোধী অভিযানে ৪ জন আটক।    রাজশাহী ওয়াসার সাথে রাসিক প্রশাসকের সভা অনুষ্ঠিত ব্যানার-পোস্টার অপসারণ ও ফুটপাত দখল মুক্তকরণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক। পাহাড়ের গ্রামে গ্রামে প্রাক বড়দিন উদযাপন। রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত।   নড়াইলে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন

অবশেষে কৃষক লুৎফরের মরদেহ পাওয়া গেল ক্ষেতের আইলে। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

অবশেষে কৃষক লুৎফরের মরদেহ পাওয়া গেল ক্ষেতের আইলে

রাজবাড়ী প্রতিনিধি
কৃষ্ণ কুমার সরকার

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলা গ্রামের একটি ক্ষেতের আইল থেকে নিখোঁজ কৃষক লুৎফর বিশ্বাসের মরদেহ মঙ্গলবার উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। তার বাড়ি পাশ্ববর্তী মূলঘর ইউনিয়নের । সোমবার সকালে কাজে বের হয়ে রাতে আর বাসায় ফেরেননি তিনি ।

লুৎফর বিশ্বাসের চাচাতো ভাই মূলঘর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য আমীর হোসেন বিশ্বাস জানান,  সোমবার সকালে লুৎফর একজনের জমির তিল কাটার জন্য কোলা বেজকোলা মাঠে যায়। রাতে বাড়ি না ফেরায় তার (লুৎফরের) স্ত্রী বিষয়টি তাকে জানায়। রাতেই তিনি ফেসবুকে পোস্ট দেন। কিন্তু কেউ তার সন্ধান দিতে পারেনি। মঙ্গলবার সকালে এলাকায় মাইকিং করা হয়। যার জমিতে কাজ করতে গিয়েছিল সে খোঁজার জন্য ক্ষেতে লোক পাঠালে তার মরদেহ দেখতে পায়। তার শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। এ থেকে ধারণা করছেন বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

রাজবাড়ী সদর থানার এসআই সোহেল রানা জানান, খবর পেয়ে আমি সহ পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD