1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
গাংনীর সহড়াতলা সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের।গ্রামবাসি ও বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ফরিদপুরে সালিশ থেকে ফেরার পথে হাত পা কেটে যুবককে হত্যা। কেডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে ‘নিরাপদ খুলনা চাই’-এর শুভেচ্ছা বিনিময় জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো পলিথিন ও আবর্জনা মহব্বতহীন সমাজ: অপরাধের নীরব উৎপত্তিস্থল। দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা নীলফামারীতে অবৈধ চায়না জাল কারখানায় অভিযান, ৪১ লাখ টাকার জাল জব্দ। আদমদীঘিতে পুলিশের বিশেষ অভিযানে ২০৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, আদালতে প্রেরণ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত। আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ:  রাসিক প্রশাসকের নির্দেশে সরেজমিনে পরিদর্শন, স্থাপন হচ্ছে টোল চার্ট।

৩ ঘণ্টা ট্রাক আটকে রাখায় হাজার মৌমাছির মৃত্যু অভিযোগের তির পুলিশের দিকে। ডেইলি নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৯৬ বার পঠিত

৩ ঘণ্টা ট্রাক আটকে রাখায় হাজার মৌমাছির মৃত্যু অভিযোগের তির পুলিশের দিকে

রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ীতে প্রচণ্ড গরমে এক মৌ চাষির ৯১ বাক্স ভরা কয়েক হাজার মৌমাছি মরে গেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মৌ-চাষি মো. খলিফর রহমান (৬৫)।

শুক্রবার (১৭ মে) বিকেলে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের শায়েন্তাপুর গ্রামে গিয়ে মরা মৌমাছিগুলো পড়ে থাকতে দেখা গেছে।

মৌ-চাষি মো. খলিফর রহমান জানান, প্রতি মৌসুমেই সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের শায়েন্তাপুর গ্রামে মৌমাছি নিয়ে মধু সংগ্রহের জন্য যাই।

গত সোমবার (১৩ মে) দিনাজপুর থেকে ট্রাকে করে ২৫১ বাক্স মৌমাছি নিয়ে রাজবাড়ীতে আসছিলাম। পথে রাজবাড়ীর মনসার বটতলা এলাকায় এলে একটি প্রাইভেটকারের সঙ্গে আমাদের ট্রাকটির একটু ঘষা লাগে।

এসময় প্রাইভেটকারের চালক পুলিশকে খবর দেয়। পুলিশ এসে আমাদের ট্রাকের কাগজপত্র চেক করতে করতে প্রায় তিন ঘণ্টা সময় লেগে যায়।

সেখান থেকে ছাড়া পেয়ে শায়েন্তাপুর গ্রামে এসে ট্রাক থেকে মৌমাছির বাক্স নামিয়ে দেখি প্রচণ্ড গরমে ৯১টি বাক্সের সব মৌমাছি মরে গেছে। এতে আমার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সর্বস্বান্ত হয়ে গেছি। আমি একজন সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত মৌ চাষি। সরকারের কাছে আমার দাবি আমাকে যেন ঘুরে দাঁড়াতে কিছুটা সহযোগিতা করে।

তিনি আরও বলেন, ‘আমি পুলিশকে বলেছিলাম যে, আমার ট্রাকে বাক্সে মৌমাছি আছে। আমাকে একটু তাড়াতাড়ি ছেড়ে দেন। কিন্তু পুলিশ আমার কথা শোনেনি। যে কারণে আমার এত বড় ক্ষতি হয়ে গেল।

শায়েস্তাপুর গ্রামের মতিউর রহমান মুন্নু বলেন, এলাকায় মৌমাছি থাকলে ফসলের উৎপাদন ভালো হয়। এজন্য প্রতি মৌসুমেই আমার মেহগনি বাগানে মৌ চাষ করার জন্য আমরা খলিফর রহমানকে আনি। এতে উনিও লাভবান হন, আমাদেরও ফসল ভালো হয়। তবে এবার মৌমাছি নিয়ে আসতে গিয়ে প্রচণ্ড গরমে ওনার ৯১ বাক্স মৌমাছি মারা গেছে। এতে উনি বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছেন।

রাজবাড়ী সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, ‘মৌ চাষিদের প্রশিক্ষণসহ সব সমস্যা-সম্ভাবনার বিষয় দেখার দায়িত্ব বিসিকের। যেহেতু উনি অন্য জেলার চাষি, সেহেতু উনি ওনার জেলার বিসিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চাইতে পারেন।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD