1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগেশ্বরীতে বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক সেমিনার অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় ই-জেনারেল সার্টিফিকেট আদালত লাইভ টাস্ক ইমপ্লিমেন্টেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। নওগাঁর মান্দা উপজেলায় বাড়িতে একা পেয়ে এক তরুণীকে (১৭) ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শীতের আগমনী বার্তায় গাইবান্ধায় লেপ-তোষকের ধুম, ব্যস্ত কারিগররা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে বাড়ছে ক্রেতাদের ভিড়, ১ হাজার ২৫০ টাকায় মিলছে লেপ! শার্শায় খড়ের গাদায় মিলল ৫৯৬ বোতল উইনকেরেক্স সিরাপ, গ্রেপ্তার ২ তরুণদের মেধা কাজে লাগাতে পারলে বিদেশের ওপর নির্ভরতা থাকবে না: জ্বালানিমন্ত্রী মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ সিংড়ায় ৬টি অবৈধ সৌঁতিজালের অবকাঠামো পুড়িয়ে ধ্বংস করল উপজেলা প্রশাসন গাবতলীতে ১২৭ শতক জমি নিয়ে বিরোধ, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা রামেকে ছাত্রলীগের দুই নেতা আটক, উত্তেজনা

কোরবানির পশুর হাট বসছে ঢাকা রাজধানীর যেসব স্থানে – নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
  • ৩৪১ বার পঠিত

কোরবানির পশুর হাট বসছে ঢাকা রাজধানীর যেসব স্থানে

নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক

আর মাত্র বাকি ৭ দিন ঈদুল আযহার। এরই মধ্যে গুঞ্জন শুরু হয়েছে কোরবানির পশু কেনার।রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট
। এবার ঈদুল আযহায় কোরবানির পশুর হাট বসবে মোট ১৯টি স্থানে রাজধানী ঢাকায়। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ৯টি এবং উত্তর সিটিতে ১০টি স্থানে বসছে পশুর হাট । ইতিমধ্যে দুই সিটি কর্পোরেশন এসব হাটের ইজারাদার ও স্থান নির্ধারণ করেছে।
দক্ষিণ সিটির অস্থায়ী এসব পশুর হাটের মধ্যে রয়েছে- ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজ সংলগ্ন উন্মুক্ত এলাকা, পোস্তগোলা শশ্মানঘাট সংলগ্ন আশ-পাশের খালি জায়গা, খিলগাঁও মেরাদিয়া বাজার সংলগ্ন আশ-পাশের খালি জায়গা, যাত্রাবাড়ি দনিয়া কলেজ সংলগ্ন আশ-পাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, লালবাগের রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশ-পাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউন এর আশ-পাশের খালি জায়গা।

এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার এর মৈত্রী ক্লাব সংলগ্ন আশ-পাশের খালি জায়গা এবং লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশ-পাশের খালি জায়গায় হাট বসবে।

অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশনের ১টি স্থায়ী ও ৯টি অস্থায়ী পশুর হাটগুলোর মধ্যে রয়েছে- বাড্ডা ইষ্টার্ন হাউজিং আফতাব নগরস্থিত ব্লক-ই, এফ, জি, এইচ পর্যন্ত যা সাবেক বাড্ডা ইউনিয়ন পরিষদের অংশের খালি জায়গা, দক্ষিণখানের কাওলা শিয়াল ডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, উত্তরা ১৭ নং সেক্টরে বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ পর্যন্ত খালি জায়গা, ভাটারা (সাইদ নগর) পশুর হাট, মোহাম্মদপুর বছিলা এলাকায় ৪০ ফুট সড়ক সংলগ্ন রাজধানী হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা, মিরপুর গাবতলী গবাদি পশুর হাট (স্থায়ী হাট), মিরপুরের ৬ নাম্বার ওয়ার্ডের ৬ নাম্বার সেকশন (ইষ্টার্ন হাউজিং) এর খালি জায়গা, ৪৪ নাম্বার ওয়ার্ডের অন্তর্গত কাঁচকুড়া বেপারীপাড়ার রহমান নগর আবাসিক প্রকল্পের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠের খালি জায়গা এবং খিলক্ষেত খাঁপাড়া উত্তর পার্শ্বে জামালপুর প্রপার্টিজ এর খালি জায়গায় হাট বসবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD