1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

ছেলে মেয়েদেরকে মাদক মুক্ত ও নেশার আসক্ত হতে রক্ষা করতে হবে :আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২০৩ বার পঠিত

ছেলে মেয়েদেরকে মাদক মুক্ত ও নেশার আসক্ত হতে রক্ষা করতে হবে :আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপি,

মোঃ মোবারক হোসেন নাদিম
নরসিংদী জেলা প্রতিনিধি

১৩ই জানুয়ারি শনিবার ২০২৪ইং
বিকাল ৩ ঘটিকার, নরসিংদীর-৩ আসন শিবপুর উপজেলার নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা মহোদয় কে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন,কলেজ গেট চত্বরে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন নরসিংদী-৩ (শিবপুর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। শিবপুর কলেজ গেইট গোলচত্বরে মাছিমপুর ইউনিয়নবাসী কর্তৃক দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। এর আগে শিবপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সিরাজুল ইসলাম মোল্লা সংবর্ধনা অনুষ্ঠানে আরও বলেন, শিবপুরবাসী শান্তিতে থাকার জন্যই আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। কোন অবস্থাতেই শিবপুরে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করতে পারবেন না, ছেলে মেয়েদের হাতে মাদক তুলে দিতে পারবেন না। আমি চাই না কোন ছেলে মেয়ে মাদকে আসক্ত হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাক। এসব বিষয়ে জিরো টলারেন্স থাকবে।মাদক-সন্ত্রাসীদের ভাল হয়ে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, শিবপুরের কোথাও যদি মাদক-সন্ত্রাসে কেউ জড়িত থাকেন, তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। আগামী দিনে শিবপুরের বাকী উন্নয়ন কাজ পর্যায়ক্রমে সমাপ্ত করা হবে ইনশাআল্লাহ।শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন এর সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, উপদেষ্টা সদস্য আবদুল হাই মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মৃধা, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, মাছিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন মাষ্টার ও অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন এমপি মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD