1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহী সাংবাদিক সংস্থা ‘ নামে নতুন একটি সংগঠনের যাত্রা। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২২৭ বার পঠিত

রাজশাহী সাংবাদিক সংস্থা ‘ নামে নতুন একটি সংগঠনের যাত্রা ।

__________রাজশাহী ব্যুরো

সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে ‘রাজশাহী সাংবাদিক সংস্থা’ নামে নতুন একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজশাহী নগরীর শিরোইল এলাকার এক মিলনায়তনে জরুরি সভা থেকে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির যাত্রা শুরু হয়। এদিন গঠন করা হয় ১৫ সদস্যবিশিষ্ট একটি আহবায়ক কমিটি।

সর্বসম্মতিক্রমে দৈনিক রাজশাহীর আলোর সম্পাদক আজিবর রহমানকে আহবায়ক এবং বণিক বার্তার রাজশাহী প্রতিনিধি ও উত্তরা প্রতিদিনের চিফ রিপের্টার ফয়সাল আহমেদকে সদস্য সচিব করা হয়। এছাড়া বাকি ১৩ সদস্য হিসেবে রয়েছেন- রাজশাহীর আলোর নির্বাহী সম্পাদক কাজী আসাদুর রহমান টিটু, নয়াকণ্ঠের রাজশাহী ব্যুরো চিফ মোস্তাফিজুর রহমান লিটন, মানবকণ্ঠের রাজশাহী ব্যুরো চিফ আমিরুল হোসেন শান্ত, রাজশাহী নিউজ২৪-এর সম্পাদক ইঞ্জিনিয়ার রায়হানুল ইসলাম, বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার খন্দকার মো. আখতারুজ্জামান।
সদস্য হিসেবে আরও রয়েছেন- আমাদের নতুন সময়ের নিজস্ব প্রতিবেদক ইফতেখার আলম বিশাল, স্বদেশ বিচিত্রার রাজশাহী ব্যুরো খসরুল আরুণ নোমানি সাগর, বাংলার জনপদের যুগ্ম বার্তা সম্পাদক জাহিদ হাসান, চ্যানেল ফোর টিভির রাজশাহী ব্যুরো সোমেন মন্ডল, বাংলাদেশ সমাচারের রাজশাহী প্রতিনিধি মো. আল-আমিন, বাংলার জনপদের স্টাফ রিপোর্টার আমানুল্লাহ আমান, ভোরের ডাকের রাজশাহী প্রতিনিধি মো. তুজবুল হক, দৈনিক খবরের রাজশাহী প্রতিনিধি মো. হুমায়ুন কবীর।
আহবায়ক কমিটির নেতারা জানিয়েছেন, সাংবাদিকদের অধিকার আদায়ের ব্যাপারে আপোষহীন থাকবে ‘রাজশাহী সাংবাদিক সংস্থা’। গণমাধ্যমকর্মীদের যেকোনা বিপদে পাশে দাঁড়াবে এ সংগঠন। এছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লক্ষ্যে থাকবে বিশেষ উদ্যোগ। সভা শেষে এক নৈশভোজে মিলিত হন সাংবাদিকরা। তৈরি হয় আনন্দঘন এক পরিবেশ। এ সময় সৌহার্দপূর্ণ আচরণের মধ্য দিয়ে একে অপরের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেন সাংবাদিকরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD