1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাভারে নাশকতার আশঙ্কা: বাসে আগুন, ককটেলসদৃশ বস্তু উদ্ধার; ছাত্রলীগের ৩ কর্মী আটক নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ! রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে শিবিরের মানববন্ধন রাজশাহীতে দুটি গ্রেনেড উদ্ধার, নিষ্ক্রিয় ছাত্রলীগের ধর্মঘট ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ হাইমচরে শিক্ষার্থীদের সিপিআর ও হিমলিচ প্রশিক্ষণ পতেঙ্গায় চায়ের দোকানের আড়ালে মোবাইল জুয়া: নিঃস্ব হচ্ছে দিনমজুর ও রিক্সাচালক, নেপথ্যে ‘হানিফ ভাই’ দুমকিতে আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান

২১৫ কোটি রুপি তছরুপ মামলার চার্জশিটে জ্যাকলিনের নাম

  • প্রকাশিতঃ রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩৫৬ বার পঠিত

এবার ২১৫ কোটি রুপি তছরুপ মামলার চার্জশিটে উঠল বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম।

আগে সন্দেহভাজনের তালিকায় ছিলেন তিনি। প্রধান অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে এই মামলার চার্জশিট জমা হয়েছিল আগেই।

সম্পূরক চার্জশিটে অভিযুক্ত হিসাবে জ্যাকলিনের নামও জুড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খবর আনন্দবাজার পত্রিকার।

গত বুধবারই এই সম্পূরক চার্জশিট জমা দেওয়া হয় আদালতে। ইডির দাবি, তদন্তে স্পষ্ট বোঝা গিয়েছে যে, জ্যাকলিক জানতেন সুকেশ একজন চাঁদাবাজ।

জেনেবুঝেই এই চাঁদাবাজির টাকায় যথেষ্ট সুযোগ-সুবিধা ভোগ করেছেন তিনি। সুকেশের থেকে অনেক বার বহুমূল্যবান ‘উপহার’ পেয়েছেন অভিনেত্রী। ইডির জেরায় তা স্বীকারও করেছেন জ্যাকলিন।

জ্যাকলিনকে এই মামলায় বেশ কয়েক বার জিজ্ঞাসাবাদ করেছেন ইডি গোয়েন্দারা। তার দেশ ত্যাগের ওপরও রয়েছে আদালতের নিষেধাজ্ঞা।

ইডি জানায়, সুকেশের কাছ থেকে যেসব উপহার পেয়েছেন জ্যাকলিন, সব মিলিয়ে তার মূল্য ১০ কোটি রুপির কম নয়। এর মধ্যে দামি গাড়ি যেমন রয়েছে, রয়েছে ৫২ লাখ রুপ দামের ঘোড়া, ৯ লাখ রুপির পারশিয়ান বিড়াল।

উপহারের তালিকায় রয়েছে গুচি, শ্যানেলের একাধিক ডিজাইনার ব্যাগ, গুচির জিমওয়্যার, লুই ভিতোর জুতা, হিরার দু’জোড়া কানের দুল, মূল্যবান পাথর বসানো ব্রেসলেট।

জ্যাকলিন ইডিকে জানিয়েছিলেন, উপহার পাওয়া মিনি কুপার গাড়িটি তিনি ফেরত দিয়ে দিয়েছিলেন সুকেশকে। সব মিলিয়ে এখনও পর্যন্ত জ্যাকলিনের ৭ কোটি রুপির ওপর সম্পত্তি বাজেয়াপ্ত করে রেখেছে ইডি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD