
দূর্গম চর কুশাহাটায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা প্রশাসন
মো. সাজ্জাদ হোসেন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সীমান্তবর্তী দূর্গম চরাঞ্চল কুশাহাটা এলাকায় আগুনে পুড়আ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ক্ষতিগ্রস্ত ইসলাম মোল্লার বাড়ি গিয়ে পরিদর্শন করে
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রাথমিকভাবে নগদ ২০ হাজার টাকা সহযোগিতা প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ
এবং স্থানীয় এলাকাবাসী।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান জানান, দূর্গম চর কুশাহাটা এলাকার একটি পরিবারের ভয়াবহ আগুনে পুড়ে যাওয়ার খবর শোনা মাত্রই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে নগদ ২০ হাজার টাকা সহযোগিতা করেছেন এছাড়াও পরবর্তীতে যতদ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি ঢেউটিন ও শুকনো খাবারের ব্যবস্থা করা হবে।
ক্ষতিগ্রস্থ মো. ইসলাম মোল্লা বলেন, গত মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ১০টার দিকে হঠাৎ আমার বাড়িতে স্থানীয় লোকজন আগুন দেখতে পায়। আমরা কেউ তখন বাড়িতে ছিলাম না। খবর পেয়ে আমি দ্রুত এসে দেখি আমার ৩টি ঘর, ১২টি গরু, ঘরে রাখা ১১ মণ ধান, রসুন, আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। কোনো কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।