1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

ওয়াগনার গ্রুপের প্রধান সহ ১০ জন নিহত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ৯৪৭ বার পঠিত

 

রাশিয়ার ওয়াগনার গ্রুপের প্রধান নিহত

নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক ঃ

রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন গতকাল বুধবার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছেন। রাশিয়ার বিমান পরিবহন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদসংস্থা আরআইএ নভোস্তি।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবারের বিধ্বস্ত বিমানে যাত্রী হিসেবে ছিলেন প্রিগোজিন। এছাড়া তিনিসহ আরও ১০ জন আরোহী ছিলেন। তাদের সবাই মারা গেছেন।

মস্কো থেকে আল জাজিরার সাংবাদিক ড্যানিয়েল হকিন্স বলেছেন, রাশিয়ান বিমান পরিবহন কর্তৃপক্ষের মতে, তারা প্রিগোজিনের ওই বিমানে থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়া ওয়াগনার গ্রুপের সংগে সম্পৃক্ত গ্রে জোন নামে একটি টেলিগ্রাম চ্যানেলেও প্রিগোজিনের নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জরুরি পরিষেবার বরাত দিয়ে সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স বলছে, ঘটনাস্থল থেকে বিধ্বস্ত বিমানের ১০ আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD