1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ৪০০ গ্রাম চোলাই মদসহ ১ জন আটক,৮ মাসের কারাদণ্ড ঋণের চাপ ও পারিবারিক দুশ্চিন্তায় বিষাক্ত ট্যাবলেট সেবন, ব্যাংক নিরাপত্তাকর্মীর মৃত্যু। রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ। রাজশাহীর বিনোদপুরে রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর, হাতবোমা বিস্ফোরণে পুলিশ সদস্য আহত পাঁচবিবিতে সামাজিক বনায়ন কর্মসূচীর উদ্বোধন। বাংলা টিফিন রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন। বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর সিটি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা। “সামাজিক অপরাধ প্রতিরোধে বালিয়াকান্দিতে পুলিশের সচেতনতামূলক সভা”। রাজশাহীর মিষ্টিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, চেখে দেখলেন ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ ও দই

নেত্রকোণার পূর্বধলায় স্কুল ছাত্র হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৯১ বার পঠিত

নেত্রকোণার পূর্বধলায় স্কুল ছাত্র হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

শহীদুল ইসলাম রুবেল ,নেত্রকোণা জেলা প্রতিনিধি :

নেত্রকোণার পূর্বধলায় ছাত্রলীগ নেতার ঘুষিতে রেজাউল ইসলাম ওরফে টিটু (১৭) নামের স্কুল ছাত্র নিহতের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ দিকে হত্যাকান্ডে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন তালুকদার জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক তাকে দলীয পদ থেকে বহিস্কার করেছে উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন হাসিব স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সোমবার দুপুরে উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি নামক স্থানে রাস্তায় ভেকু দিয়ে মাটি কাটানোকে কেন্দ্র করে বুধি পশ্চিমপাড়া গ্রামের আইয়ুব আলী তালুকদারের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুমন তালুকদারের ঘুষিতে নিহত হয় উপজেলার বুধি পশ্চিমপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও স্থানীয় মজিবর রহমান টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির ছাত্র রেজাউল ইসলাম টিটু ।

এ ব্যাপারে, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের মা আয়েশা বেগম বাদী হয়ে রুমন তালুকদারসহ ৯জনকে আসামী করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ইতোমধ্যে আশরাফুল (১৭) ও মুঞ্জুরুল (৫০) নামের দুই জনকে আটক করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD