1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়াডাঙ্গা থানার তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জের নিখোঁজ কিশোরী উদ্ধার, পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন। রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ সার্ভার ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা ‘বাজেট আসে, বাজেট যায়, আমাগো কিচ্ছু হয় না’ পাঁচবিবিতে ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা। সাংবাদিক পরিচয়ে অটোচালকের ২৫ হাজার টাকা আত্মসাৎ, প্রতারণা মামলার আসামি মিমুল গ্রেফতার বাগমারায় হারানো টিয়া পাখি নিয়ে চাঞ্চল্য,ফিরে পেতে মালিকের অভিযোগ। বাবার সঙ্গে গাঁজা নিতে এসে ১৪ বছরের কিশোরী আটক ইতিহাস গড়ল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ভাঙল ১২ বছরের রেকর্ড মেহেরপুরে যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ।

রাজশাহীতে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মালিকদের মত বিনিময়। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ২৮১ বার পঠিত

রাজশাহীতে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মালিকদের মত বিনিময়

________ রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীর বিভিন্ন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের তারসমূহ সুশৃঙ্খলভাবে রাখতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের মালিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাসিকের ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম। সভাপতির বক্তব্যে নিযাম উল আযীম বলেন, মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে এ নগরীর উন্নয়ন দৃশ্যমান হয়েছে। পরিচ্ছন্ন সবুজ মহানগরীর সুনাম এখন দেশের গন্ডি পেরিয়ে দক্ষিণ এশিয়ার সেরা নগরীতে পরিণত হয়েছে।

তিনি বলেন, রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লার অলি-গলিতে বৈদ্যুতিক খুঁটি ও ল্যাম্পপোস্টে বিভিন্ন ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের তার ঝুলে আছে, অনেক স্থানে অতিরিক্ত তারের কুন্ডুলী আকারে এবং কোথাও পাখির বাসার মতো হয়ে আছে। যত্রতত্র এইসব তারের জঞ্জালের কারণে পরিচ্ছন্ন ও সুন্দর রাজশাহী মহানগরীর সৌন্দর্য্য নস্ট হচ্ছে। এ নগরীর সৌন্দর্য্য কোনভাবেই যেন নস্ট না হয় সে বিষয়ে আমাদের দৃষ্টি রাখতে হবে। দ্রæত নগরায়ণের ফলে এ নগরীতে বহুতল ভবনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশনের নির্দেশে সম্প্রতি এ বিষয়ে গণমাধ্যম ও ফেইসবুক পেইজে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। নগরীর সৌন্দর্য্য রক্ষায় তাঁরসমূহ কিভাবে সুশৃঙ্খলভাবে রাখা যায় এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হবার পরামর্শ প্রদান করা হয়। সভায় আরো জানানো হয়, সরকারের সকল নির্দেশনা মেনে ট্রেড লাইসেন্স গ্রহণ করে নগরীতে ইন্টারনেট সেবা প্রদানের সকল প্রকার ব্যবসা পরিচালনা করতে হবে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাসিকের ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, ইন্টারনেট ব্যবসায়ী সাবেক কাউন্সিলর রেজাউন নবী আল মামুন, রাজশাহী আইএসপি এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম।

সভায় রাসিকের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) সারোয়ার হোসেন, লাইসেন্স পরিদর্শকগণ, ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD