
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার গাবতলীতে রবি মৌসুমে সরিষা ও চিনাবাদামের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৪১০০ কৃষকের মাঝে এসব বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বদরুজ্জামান রিশাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফয়সাল তালুকদারসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী কৃষকরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের চাষাবাদে উৎসাহিত করতে সরকারের এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিনামূল্যে বীজ ও সার পাওয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা রবি মৌসুমে ফসল উৎপাদনে আরও উৎসাহিত হবেন।